সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার সন্তানকেই খুনের চেষ্টার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে৷ দুধের শিশুকে সিঁড়িতে ছুঁড়ে ফেলে দিল মা৷ বছর দুয়েকের শিশুটিকে প্রথমে টেনে ঘর থেকে নিয়ে আসে মা৷ তারপর সিঁড়ি থেকে ছুঁড়ে ফেলে দেয়৷ গত ২৪ জানুয়ারি ঘটা দিল্লির এই ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশ্যে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে৷
সংবাদ সংস্থা এএনআই সম্প্রতি ঘটনাটির একটি ভিডিও ফুটেজ প্রকাশ্যে এনেছে৷ সেখানেই দেখা গিয়েছে সেই ভয়াবহ দৃশ্য৷ ভিডিওটিতে দেখা গিয়েছে, পরিবারের সদস্যদের সঙ্গে বচসা হওয়ার পরই অভিযুক্ত মা শিশুটিকে সিঁড়ি থেকে ফেলে দেয়৷ এই ঘটনায় গুরুতর জখম হয়েছে শিশুটি৷ এইমস হাসপাতালে তার চিকিৎসা চলছে৷
ঘটনাটি সম্পর্কে শিশুটির পরিবারকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ৷ ভিডিওটির সত্যতা যাচাই করা হচ্ছে বলেও জানানো হয়েছে পুলিশের তরফে৷
সর্বশেষ খবর
-
পাঞ্জাবে ৪ বছরে শিশুকে ছিঁড়ে খেল পথকুকুর! আর্তনাদ শুনে ছুটে এসেও বাঁচাতে পারল না মা-বাবা
-
প্রেমিকার বাড়িতে ডেকে ৩ মাসের স্ত্রীকে খুন! নেপাল পালিয়েও হল না রক্ষা, পুলিশের জালে অভিযুক্তরা
-
শ্যামাপ্রসাদের জন্মদিনে পতাকা উত্তোলনের সময় মর্মান্তিক ঘটনা, মৃত্যু বিজেপি কর্মীর!
-
বারুইপুর কাণ্ডে জিরো টলারেন্স, এবার যুক্ত হল গণধর্ষণের ধারাও, পুলিশ হেফাজতে দুই
-
এবার ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপ, চূড়ান্ত দিনক্ষণও! বাংলাদেশে যাবেন রোহিত-কোহলিরা?