সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রহস্যজনকভাবে উদ্ধার হল ১৩ খণ্ডে বিভক্ত অজ্ঞাত পরিচয় তরুণীর মৃতদেহ৷ ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের পনভেল এলাকায়৷ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ৷
বুধবার বিকেলে ফোন আসে মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে৷ জানা যায়, পনভেলের মোথা খাণ্ডা কলোনির কাছে সিমরন মোটরসের কাছে একটি মৃতদেহ পাওয়া গিয়েছে৷ ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মৃতদেহটি নির্মমভাবে ১৩টি টুকরো করা হয়েছে৷ তিনটি নীল রঙের প্লাস্টিকে ভরে ফেলে রেখে যাওয়া হয়েছে৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেহটি এতটাই বিকৃত করা হয়েছে, মহিলার মুখ চেনার কোনও উপায়ও ছিল না৷ প্রাথমিক তদন্তে দেহাংশ দেখে পুলিশের অনুমান, মহিলার বয়স তিরিশের কাছাকাছি হবে৷ দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷ আশেপাশের থানাতেও খবর পাঠানো হয়েছে৷ কোথাও কোনও নিখোঁজের এফআইআর দায়ের করা হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে৷
সর্বশেষ খবর
-
একশোর বদলে পাঁচশোর নোটের টোপ! কমিশনের লোভে ব্যবসায়ী পেলেন সাদা কাগজের টুকরো
-
তৃণমূল জমানায় অবহেলা! দুর্যোগ-বিধ্বস্ত উত্তরবঙ্গকে স্বমহিমায় ফেরাতে আড়াইশো কোটি বরাদ্দ শুভেন্দুর
-
নিজের গড় রেজিনগরেই হারের ভয়! উপনির্বাচনে বাম-কংগ্রেস-তৃণমূল মহাজোট চাইছেন হুমায়ুন
-
আপত্তি শুধু ‘সেক্যুলার’ কংগ্রেসের! নিয়ম মেনে বন্দে মাতরম পুরোটা দাঁড়িয়ে সম্মান আবদুল্লাদের
-
নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীই দিতে পারবে না তৃণমূল? সর্বদলীয় বৈঠকে গড়হাজিরায় উঠছে প্রশ্ন