সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্নাটকে হাড়হিম কাণ্ড! দশ জায়গা থেকে উদ্ধার হল এক মহিলার টুকরো টুকরো দেহ। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে দক্ষিণের এই রাজ্যে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটলেও, তা প্রকাশ্যে এসেছে শনিবার।
ঠিক কী ঘটেছিল? জানা যাচ্ছে, এদিন সকালে কর্নাটকের চিম্পুগানাহাল্লি গ্রামে একটি কাটা হাত মুখে নিয়ে ঘুরতে দেখা যায় এক সারমেয়কে। তারপরই সেখানে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বাকি দেহাংশের খোঁজে শুরু তল্লাশি। কিছুক্ষণ পর এলাকার একটি ঝোপ থেকে উদ্ধার হয় অপর একটি হাত। তারপর দীর্ঘক্ষণের চেষ্টায় মোট দশ জায়গা থেকে উদ্ধার হয় বাকি দেহাংশ।
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম লক্ষ্মীদেবম্মা। বয়স ৪২ বছর। তিনি বেল্লাভি গ্রামের বাসিন্দা। তবে গত ৪ আগস্ট থেকে তার কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের তরফে থানায় অভিযোগও দায়ের করা হয়। অবশেষে তিনদিন পর তার টুকরো টুকরো দেহ উদ্ধার হল। গোটা ঘটনায় স্তম্ভিত তার পরিবারও। কী কারণে লক্ষ্মীদেবম্মাকে খুন করা হল? এর নেপথ্যে কে রয়েছে? তা এখনও জানা যায়নি। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।
সর্বশেষ খবর
-
আইএসএলের আগে বিরাট চমক, প্রাক্তন মোহনবাগানিকে সই করাল ইস্টবেঙ্গল
-
‘কেউ যেন আমাকে…’, মধ্যরাতে কলকাতায় ভূতুরে কাণ্ড! হাড়হিম অভিজ্ঞতা রণজয়ের
-
ব্যর্থ হলেও মার্কশিটে লেখা থাকবে না ‘ফেল’ শব্দটি, পড়ুয়াদের মনোবল বাড়াতে নয়া ভাবনা বিহার সরকারের
-
বাইকের পিছনে ধাওয়া দুষ্কৃতীদের! ভোটমুখী পাঞ্জাবে আপ নেতাকে গুলি করে ‘খুন’
-
‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’-এর খবরের জের, যাদবপুরে যৌনতার ভাইরাল ভিডিও নিয়ে তদন্ত চাইল কংগ্রেস