সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যোগীরাজ্যে ভয়ংকর ঘটনা। কানপুরে জাতীয় সড়কের ধার থেকে নগ্ন মহিলার মুন্ডহীন দেহ উদ্ধার। মনে করা হচ্ছে, ধর্ষণ করে খুন করা হয়েছিল ওই মহিলাকে। পরে রাস্তায় দেহ ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। তদন্তে নামলেও এখনও পর্যন্ত মহিলার পরিচয় জানতে পারেনি পুলিশ। নৃশংস ঘটনাটি প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে কানপুর শহরে। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
কানপুরে গুজৈনির কাছে জাতীয় সড়কের পাশে পড়েছিল মহিলা মুন্ডুহীন নগ্ন দেহ। মৃতার পরিচয় জানতে ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে পুলিশের নজরে এসেছে, দেহ উদ্ধারের ঘণ্টা খানেক আগে উলটো দিকের হাসপাতালের সামনে একই রকম দৈহিক গঠনের এক মহিলা। ওই মহিলার পরনে ছিল ধূসর ট্রাউজার্স। অন্য দিকে দেহের পাশে মিলেছে ধূসর রঙের পোশাকের অংশ। উল্লেখ্য, একজোড়া হাওয়াই চটিও মিলেছে জাতীয় সড়কের ধারে।
[আরও পড়ুন: ভাঙা হাতেই প্রতিবাদে পথে নামলেন মিঠুন, বিবেক জাগরণ যাত্রায় মহাগুরু]
মহিলার মৃত্যুর কারণ জানতে দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত আশপাশের এলাকায় কোনও মহিলার নিখোঁজ ডায়েরির খবর নেই। ওই এলাকার বাসিন্দাদের সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা। ফরেনসিক বিশেষজ্ঞ ঘটনাস্থল থেকে দাঁত এবং হাড়ের নমুনা সংগ্রহ করেছেন। ঘটনাটি খুনের নাকি দুর্ঘটনার তা এখনও স্পষ্ট নয়, বক্তব্য পুলিশের।
[আরও পড়ুন: ‘খালি পেটে বিপ্লব হয় না, পুজোয় আছি, উৎসবে নেই’, অবস্থান স্পষ্ট করলেন স্বস্তিকা]
সর্বশেষ খবর
-
বৃদ্ধের খাবারে ঘুমের ওষুধের কড়া ডোজ, আলমারি ‘সাফ’ করে গায়েব পরিচারিকা!
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত
-
কলকাতার বধূকে চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে পাচার! অবশেষে সীমান্ত পেরিয়ে ফিরলেন মধুমিতা
-
৪ নেতাকে সাসপেন্ড, এক্তিয়ার মনে করিয়ে ডায়মন্ড হারবারের সভানেত্রীকে শোকজ করল বিজেপি!