সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বি-টেক ছাত্রীর আত্মহত্যার পর তাঁর চিঠি পৌঁছল মুখ্যমন্ত্রীর দফতরে৷ ঘটনাটি ঘটেছে হায়দরাবাদ থেকে ১০০ কিলোমিটার দূরে নক্রেকাল এলাকায়৷ মৃত ছাত্রীর নাম ঝাঁসি রানী৷
মৃত্যুর দিনই নিজের ফাইনাল পরীক্ষা দিয়ে বাড়ি ফিরেছিলেন বছর একুশের ঝাঁসি৷ কিন্তু, জীবনের শেষ লড়াইয়ের ফলটা দেখে যেতে পারলেন না নিজের চোখে৷ মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও এবং রাজ্য পুলিশের ডিজিকে পাঠানো ঝাঁসির চিঠি থেকে জানা গিয়েছে, জোর করে তাঁকে বিয়ে দিয়েছিলেন তাঁর মা৷ এমনকি এর জন্য ঝাঁসির স্বামীর থেকে টাকাও নিয়েছেন বলে অভিযোগ৷ বিয়ের পর ঝাঁসির উপর অকথ্য অত্যাচার করা হত৷ স্বামী ও মা মিলে তাঁকে বেশ্যাবৃত্তি করার জন্য জোর-জবরদস্তি করছে বলে চিঠিতে লিখে গিয়েছেন ঝাঁসি৷
ঝাঁসির সহপাঠিদের জিজ্ঞাসা করে পুলিশ জানতে পেরেছে, পরীক্ষা দেওয়ার পরে তাঁকে মা ও স্বামী এসে সঙ্গে করে নিয়ে যান৷ প্রতিবেশীদের অভিযোগ, ঘটনার দিন বিষের বোতল নিয়ে ঝাঁসিকে হুমকি দিচ্ছিলেন দুজনে৷ পুলিশের অনুমান, সেই বিষ খেয়েই আত্মঘাতী হয়েছেন ঝাঁসি৷ ঘটনার পর থেকেই পলাতক ঝাঁসির মা ও স্বামী৷ দুজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ৷
সর্বশেষ খবর
-
স্টেশনের জলে ই-কোলাই ব্যাকটেরিয়া! ক্যাগ রিপোর্ট দেখেই কড়া ‘অ্যাকশন’ রেলমন্ত্রীর
-
‘প্রথম’ মরশুমেই চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার, অবশেষে ক্রিকেটে সাফল্যে আবেগে ভাসলেন গোয়েঙ্কা
-
মার্কিন সেনাকে হত্যায় ২৮ লক্ষ টাকা পুরস্কার, মহিলাদের ক্ষেত্রে দ্বিগুণ! ঘোষণা ইরানের
-
১০ বছর পর কোয়েলের ‘ঘর ওয়াপসি’! পরমব্রতর সঙ্গে ফের জুটিতে? চর্চা তুঙ্গে
-
‘ককরোচ’ সমর্থকের বাবার মৃত্যুতে রাজ্যজুড়ে প্রতিবাদে এসএফআই, বাঁকুড়া যাচ্ছেন সিজেপি প্রতিনিধিরা