সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতবছরই কোটি কোটি টাকা দুর্নীতির উঠেছিল যশ বিড়লার মালিকানাধীন বিড়লা পাওয়ার সলিউশন লিমিটেড ও সংস্থার সিএফও পিভিআর মূর্তির বিরুদ্ধে৷ এফআইআর দায়ের করা হয়েছিল যশ বিড়লার বিরুদ্ধে৷ বৃহস্পতিবার ‘ইকোনমিক অফেন্স উইংস’ বা ইওডব্লিউ যশ বিড়লা-সহ মোট আটজনের বিরুদ্ধে চার্জশিট পেশ করল৷
‘মহারাষ্ট্র প্রোটেকশন অফ ইন্টারেস্ট অফ ডিপোজিটরস অ্যাক্ট কোর্ট’-এ গতকাল কয়েক হাজার পাতার ওই চার্জশিট পেশ করা হয়েছে৷ চার্জশিটে যশ বিড়লা ছাড়াও নাম রয়েছে রাজ্যসভার প্রাক্তন সাংসদ ও সুপ্রিম কোর্টের আইনজীবী ওয়াইপি ত্রিবেদী, আশিস মাহিন্দাকর, তুষার দে, এম এস অরোরা, অনন্ত বর্ধন ও উপকার সিং ত্রিবেদীর৷ অভিযুক্তদের বিরুদ্ধে ৪০৬, ৪২০ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ তবে মূল অভিযোগ যশ বিড়লার বিরুদ্ধে৷ কারণ, সংস্থার চেয়ারম্যান হিসাবে বিনিয়োগকারীদের টাকা ফেরতের দায়িত্ব তাঁর উপরেই বর্তায়৷
অভিযুক্তদের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন প্রতারিতরা৷ বিনিয়োগকারীদের অর্থ ফেরাতে ওশিওয়াড়া সংস্থার ৪০০০ স্কোয়্যার মিটার সম্পত্তি নিলামে তোলা হতে পারে৷ নিলাম থেকে সংগৃহীত অর্থ বিনিয়োগকারীদের মধ্যে ভাগ করে দেওয়া হতে পারে৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার