Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Yogi Adityanath

এআই প্রযুক্তির হাত ধরে কৃষিতে বিরাট পরিবর্তন, উত্তরপ্রদেশে অভিনব উদ্যোগ যোগীর

ফলন বাড়াতে ড্রোন ও স্মার্ট প্রযুক্তির ব্যবহার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৪, ২০২৫, ২০:০৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৪, ২০২৫, ২০:০৪

options
link
এআই প্রযুক্তির হাত ধরে কৃষিতে বিরাট পরিবর্তন, উত্তরপ্রদেশে অভিনব উদ্যোগ যোগীর zoom

হেমন্ত মৈথিল, লখনউ: মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে উত্তরপ্রদেশ কৃষি ক্ষেত্রে বড় ধরনের প্রযুক্তিগত পরিবর্তন এনেছে। চাষাবাদ ব্যবস্থাকে আধুনিক করতে রাজ্য সরকার এআই প্রযুক্তিকে কাজে লাগাচ্ছে। ফলে, একদিকে যেমন ফসলের উৎপাদন বেড়েছে, তেমনই কৃষকদের আয়ও বেড়েছে দ্বিগুণ।

রাজ্যে AI চালিত ড্রোন, স্মার্ট সেচ ব্যবস্থা এবং ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার শুরু হয়েছে। এর মাধ্যমে কৃষকরা আবহাওয়া, মাটির গুনাগুণ, ফসলের অবস্থা, কীট ও রোগ নিয়ন্ত্রণ এবং সেচ ব্যবস্থাপনা নিয়ে বৈজ্ঞানিক পরামর্শ পাচ্ছেন। ডিজিটাল এগ্রিকালচার মিশনের অধীনে প্রায় ৩০০ জন কৃষি বিশেষজ্ঞ চাষকে আরও প্রযুক্তি নির্ভর করার চেষ্টা করছেন।

Advertisement

এআই প্রযুক্তিকে কাজে লাগিয়ে ফসলের ক্ষতি অনেক কমেছে। রাজ্য সরকার ভুট্টার ফলন হেক্টর প্রতি ২৯ কুইন্টাল থেকে ৭০ কুইন্টাল এবং ধানের ফলন ৪৫ কুইন্টাল উৎপাদন ছাড়িয়ে গিয়েছে।

ওয়ার্ল্ড ব্যাঙ্ক এবং গুগলের সঙ্গে অংশীদারিত্বে উত্তরপ্রদেশ এখন AI-ভিত্তিক চাষাবাদে দেশের প্রথম মডেল রাজ্য হয়ে উঠেছে। e-NAM এর মতো প্ল্যাটফর্ম কৃষকদের জন্য উপকারী। এমনকী ঋণ, বিমা ও ভর্তুকির মতো পরিষেবাগুলির দ্রুত উপলব্ধিতে এআই সাহায্য করছে। যোগী সরকারের এই পদক্ষেপগুলি উত্তরপ্রদেশের গ্রামীণ অর্থনীতিকে মজবুত করেছে। একই সঙ্গে দেশের মধ্যে একটি মডেল রাজ্য হিসেবে উঠে আসতে শুরু করেছে উত্তরপ্রদেশ।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.