সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুগল ট্রেন্ডের বিচারে সাম্প্রতিককালে অনলাইনে সবচেয়ে বেশি খোঁজ করা হয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর৷ জনপ্রিয়তায় দেশের অন্যান্য মুখ্যমন্ত্রীদের অনেকটাই পিছনে ফেলে দিয়েছেন যোগী আদিত্যনাথ৷ কয়েকটি রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচন এবং ২০১৯-এর লোকসভা নির্বাচনে হিন্দুত্বের ধ্বজাধারী এই যোগীকেই তাঁদের স্টার ক্যাম্পেনার হিসাবে বেছে নিয়েছে বিজেপি৷ রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সুকৌশলে সবদিক বিচার করেই এই সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবির৷
[নীতীশের সঙ্গে চূড়ান্ত রফা, বিহারে নতুন জোট জটে বিজেপি]
ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থানের আসন্ন বিধানসভা নির্বাচনকে উনিশের আগে সেমিফাইনাল হিসাবেই দেখছে পদ্ম শিবির৷ এই নির্বাচনে জয়লাভ যে খুব একটা সহজ হবে না সেকথা খুব ভালই জানেন বিজেপির ভোট ম্যানেজাররা৷ সেকারণেই এই নির্বাচনগুলিতে হিন্দুত্বের ম্যাসকট হিসাবে যোগীকে ব্যবহার করতে চাইছে গেরুয়া শিবির৷ জানা গিয়েছে, আসন্ন নভেম্বর ও ডিসেম্বর মাসে এই রাজ্যগুলিতে একাধিক জনসভায় হাজির থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী৷ প্রধানমন্ত্রী মোদির সঙ্গে পাল্লা দিয়ে জনসভায় ভাষণ রাখবেন তিনি৷ মানুষের কাছে পৌঁছে দেবেন হিন্দু্ত্বের বার্তা৷ এছাড়া, লোকসভা নির্বাচনের আগেও পশ্চিমবঙ্গ-সহ বেশ কয়েকটি রাজ্যে বিজেপির প্রচারে যাবেন আদিত্যনাথ৷
[জঙ্গিদমন অভিযানে গিয়ে উপত্যকায় শহিদ সেনা আধিকারিক]
উত্তরপ্রদেশের ঐতিহ্যশালী শহর এলাহাবাদের নাম পরিবর্তন করেছে যোগী সরকার৷ তালিকায় রয়েছে আরও কয়েকটি শহর৷ জানা গিয়েছে, এই খবরের জেরেই সার্চ তালিকার উপরে উঠে এসেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী৷ পিছনে ফেলে দিয়েছেন, উত্তরপ্রদেশের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব ও মায়াবতীকে৷ এছাড়া বর্তমান মুখ্যমন্ত্রীদের মধ্যে তালিকায় যোগীর পিছনে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি, রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া ও গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিকর৷
সর্বশেষ খবর
-
ভেঙে খানখান সাধের দল! ‘বিদ্রোহী’দের ফেরাতে জনে জনে ফোন করছেন মমতা
-
গেট খুললেই জুতোর বাড়ি! প্রতারণার অভিযোগে দুর্গাপুরে তৃণমূলের নেতার বাড়ির সামনে ধরনা
-
অতি ঘনিষ্ঠতাতেই ভাঙছে সেতু! সম্পর্ক বাঁচাতে দূরত্ব প্রয়োজন, বলছেন মনোবিদরা
-
একমাসে দু’বার মাইনে! অভিনব আইডিয়া উদ্যোগপতির, কতটা উপকৃত হবেন কর্মীরা?
-
ফেডারেশনের বৈঠকে ইট থেকে ডিমবৃষ্টি, টলিপাড়ায় ধুন্ধুমারে কাকে দায়ী করলেন রুদ্রনীল?