সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে, দুটি পরিবারের মধ্যে লাখ কথার পরেই নাকি বিয়ে হয়৷ বিয়ের দিন ঠিক করা থেকে কোথায় অনুষ্ঠান হবে সেই জায়গার বন্দোবস্ত করা, আয়োজনের শেষ নেই৷ দুটি পরিবারের সুবিধা-অসুবিধার কথা ভেবেই সাধারণত ব্যবস্থাপনা করা হয়৷ কিন্তু যোগীর রাজ্যে ঘটছে আজব কাণ্ড৷ এখানে দুটি পরিবার নয়, রাজ্য সরকারের নির্ধারিত দিনেই বিয়ে করতে হচ্ছে যুবক-যুবতীদের৷ যোগী আদিত্যনাথের এহেন নির্দেশ শুধু আপনাকে নয়, অবাক করেছে গোটা রাজ্যের মানুষকেই৷
[এই গ্রামে ঋতুমতী অবস্থায় স্কুলে যেতে মানা কিশোরীদের]
যোগীর জারি করা নয়া নির্দেশিকা অনুযায়ী, সামনের বছরের জানুয়ারী থেকে মার্চের মধ্যে প্রয়াগরাজ বা ফৈজাবাদে বিয়ে করতে পারবেন না ওই রাজ্যের যুবক-যুবতীরা৷ ইতিমধ্যেই ওই নির্দেশিকা জেলা প্রশাসনিক কর্তাব্যক্তিদের কাছে পৌঁছে দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ কুম্ভমেলার কথা মাথায় রেখেই নাকি বিয়ের অনুষ্ঠানের উপর এহেন নিষেধাজ্ঞা জারি করেছেন তিনি৷ ওই বিবৃতিতে লেখা হয়েছে, মকর সংক্রান্তি এবং পৌষ পূর্ণিমা উপলক্ষে জানুয়ারিতে গঙ্গাস্নান করবেন পুণ্যার্থীরা৷ পুণ্যলাভের আশায় ফ্রেবুয়ারির মৌনী অমাবস্যা, মাঘী পূর্ণিমা এবং বসন্ত পঞ্চমী তিথিতেও গঙ্গাস্নান করেন অনেকেই৷ এছাড়া মার্চে রয়েছে শিবরাত্রির গঙ্গাস্নান৷ এই সময়ে স্বাভাবিকভাবেই গঙ্গার ঘাটে ভিড় জমান বহু মানুষ৷ তার উপর আবার বিয়ের মতো সামাজিক অনুষ্ঠান থাকলে গঙ্গার ঘাটে আরও ভিড় বাড়বে৷ সেক্ষেত্রে যেকোনও মুহূর্তে ঘটতে পারে বিপদ৷ রাজ্যবাসী যাতে কোনও বিপদে না পড়েন, তাই এহেন উদ্যোগ যোগী সরকারের৷
[মহাপ্রলয়ে ধ্বংস হতে পারে হিমালয়! কী বলছেন বিজ্ঞানীরা?]
নতুন বছর শুরু হতে আর মাত্র মাসখানেক বাকি৷ যাঁরা সামনের বছরের গোড়ার দিকে বিয়ের আয়োজন করেছেন, সমস্যায় পড়েছেন তাঁরা৷ ইতিমধ্যে অনেকেই বিয়ের অনুষ্ঠানের জন্য বাড়ি ভাড়া করে ফেলেছেন, কেউ কথা বলে ফেলেছেন ক্যাটারিং সংস্থার সঙ্গেও৷ যার ফলে সমস্যায় পড়েছেন অনেকেই৷ আচমকা এই নির্দেশিকায় বিরক্ত বিবাহযোগ্য যুবক-যুবতী এবং তাঁদের পরিজনেরা৷ বিয়ের মরশুমে ব্যবসায় একটু বেশি লাভের আশা করে ক্যাটারিং সংস্থাগুলি৷ যোগীর এহেন আজব নির্দেশিকাকে ভাল চোখে দেখছেন না ব্যবসায়ীরা৷ লোকসানের কথা ভেবে হতাশ তাঁরা৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার