সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যাশলেস কেনাকাটায় ক্যাশব্যাক অফার৷ এই অফারে ১কোটি টাকাও আপনি পেয়ে যেতে পারেন৷ লাকি ড্র-র মাধ্যমে বেছে নেওয়া হবে এই পুরস্কার বিজেতাকে৷ ২৫ ডিসেম্বর থেকে ১৪ এপ্রিল পর্যন্ত চলবে এই অফার৷ বৃহস্পতিবার সরকারিভাবে একথা ঘোষণা করেন নীতি আয়োগের সিইও অমিতাভ কান্ত৷ যেটাকে বড়দিনের উপহার হিসেবেই দেখছেন অনেকে৷
LIVE: #LuckyGrahakYojana and #DigiDhanVyapariYojana – Christmas gifts for the nation: CEO, @NITIAayog https://t.co/exWKYyKgC6 pic.twitter.com/iH0cSrBfPU
Advertisement— PIB India (@PIB_India) December 15, 2016
- দুটি ভিন্ন যোজনার কথা ঘোষণা করা হয়েছে৷ যেগুলো হল লাকি গ্রাহক যোজনা ও ডিজিধন ব্যাপারী যোজনা৷
- ২৫ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এই লাকি ড্র-চলবে ১৪ এপ্রিল পর্যন্ত
- ১০০ দিনে ১৫হাজার গ্রাহক ১০০০টাকা পর্যন্ত টাকা ফেরত পাবেন৷
- ডিজিধন ব্যাপারী যোজনায় সপ্তাহে ৭ হাজার বিজেতাকে পুরস্কার দেওয়া হবে সর্বাধিক ৫০ হাজার টাকাও পুরস্কার পাবেন৷
- এমনকি ডিজিধন ব্যাপারী যোজনা ও লাকি গ্রাহক ব্যাপারী যোজনায় দৈনিক, সাপ্তাহিক মেগা পুরস্কার থাকছে ১কোটি টাকা পর্যন্ত৷
- এমনকি ৫০ টাকা থেকে ৩০০০ হাজার টাকার মত স্বল্প মূল্যের কেনাকেটাতেও এই সুযোগ থাকছে৷
কালো টাকার বিরুদ্ধে লড়াইয়ে ও দেশে ক্যাশলেস ইকনমি তৈরিতে উৎসাহ দিতেই কেন্দ্রের এই উদ্যোগ তা বলাই বাহুল্য৷ সরকারের এই খাতে খরচ হচ্ছে ৩৪০ কোটি টাকা৷ সরকারে এই লাকি ড্র অফারের কথা বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে জানানো হলেও একথা আগেই জানিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি৷
সর্বশেষ খবর
-
পুজোয় বাঙালির পাতে পড়বে না পদ্মার ইলিশ! রুপোলি শস্য রপ্তানিতে মেলেনি ছাড়পত্র
-
SIR-এ বাদ, ট্রাইব্যুনালেও ওঠেনি নাম, হতাশায় চরম সিদ্ধান্ত কালনার যুবকের!
-
নাম জড়ায় ভূপেশ বাঘেল, রণবীর কাপুরদের! গ্রেপ্তার সেই মহাদেব বেটিং অ্যাপের কিংপিং
-
নেতাজি ও বিপ্লবী ত্রৈলোক্যনাথ চক্রবর্তীর সম্পর্ক, ফৈজাবাদের রহস্যময় সেই সাংকেতিক চিঠি
-
পঞ্চম দিনেও এল না সোনা, আশার আলো অ্যাথলেটিক্স-কবাডি, ষষ্ঠ দিনে এশিয়াডে সাফল্য পাবে ভারত?