সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুই অপহৃত কিশোরের মৃত্যুর পর থেকে থমথমে জম্মু-কাশ্মীরের সোপিয়ান৷ আবারও একই ঘটনার ছায়া৷ ওই এলাকা থেকে আবারও নিখোঁজ এক যুবক৷ রবিবার সকাল থেকেই নিখোঁজ হয়ে যান তিনি৷ নিখোঁজ যুবকের নাম সুহেল আহমেদ গানাই৷ এলাকায় সে রুটি বিক্রি করত৷ পরিজনদের দাবি, বেশ কয়েকজন জঙ্গি বাড়ি থেকেই অপহরণ করে নিয়ে যায় তাঁকে৷ তড়িঘড়ি জম্মু-কাশ্মীর পুলিশের কাছে খবর যায়৷ ওই যুবকের খোঁজে গোটা এলাকায় তল্লাশি অভিযান জারি রেখেছেন তদন্তকারীরা৷
Another youth abducted from Meemender village in Shopian district. More details awaited #JammuandKashmir
Advertisement— ANI (@ANI) November 18, 2018
[উপত্যকায় ভারতীয় সেনার সাফল্য, এনকাউন্টারে খতম ২ জঙ্গি]
এই ঘটনার ঠিক চব্বিশ ঘণ্টা আগেই এক কিশোরকে অপহরণ করে জঙ্গিরা৷ সন্ধের দিকে তার গলার নলিকাটা দেহ উদ্ধার করা হয়৷ ভারতীয় সেনার চর হিসাবে কাজ করায় হাফিজ আসরাফ নামে আরও একজনকে অপহরণ করে জঙ্গিরা৷ তারও গলার নলিকাটা দেহ উদ্ধার করা হয়৷ হাফিজের খুনের একটি ভিডিও প্রকাশ করে জঙ্গিরা৷ ওই ভিডিওতে দেখা যায়, নৃশংস অত্যাচারের পরেই খুন করা হয়েছে তাঁকে৷ এই ভিডিও নিয়ে আপাতত নেটদুনিয়ায় ভাইরাল৷
[ফের রক্তাক্ত উপত্যকা, কাশ্মীরে অপহরণের পর কিশোরকে খুন হিজবুলের]
যুবসমাজকে বারবারই টার্গেট করেছে জঙ্গিরা৷ এক সময় হুমকি দিয়ে তাদের জঙ্গি দলে নাম লেখানো হত৷ তবে এখন একের পর এক বাড়ি থেকে যুবক বা কিশোরদের অপহরণ করা হচ্ছে৷ হাফিজদের মৃত্যুর ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা৷ আতঙ্ক দানা বেঁধেছে সদ্য নিখোঁজ যুবকের পরিজনদের মনেও৷ এই পরিস্থিতির জেরে এলাকায় জারি রয়েছে কড়া সতর্কতা৷ সোপিয়ানে জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়ে তল্লাশি অভিযান চালায় সেনা এবং সিআরপিএফের যৌথবাহিনী৷ সেনাকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা৷ পালটা জবাব দেয় সেনা ও সিআরপিএফ জওয়ানরা৷ এনকাউন্টারে নিকেশ হয় দুই জঙ্গি৷ তারা আল-বদর জঙ্গি সংগঠনের সদস্য বলেই সেনা সূত্রে খবর৷ তাদের কাছ থেকে প্রচুর পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার