সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিকানের থেকে গুয়াহাটিগামী দূরপাল্লার ট্রেনের শৌচাগারের ভিতরে মিলল এক যুবকের রক্তাক্ত দেহ। ওই যুবককে কোচবিহারের নাটাবাড়ির বাসিন্দা বলে জানা গিয়েছে। দ্রুত তাঁকে উদ্ধার করে বিহারের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষপর্যন্ত সেখানেই তাঁর মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকেই গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা যাচ্ছে, বিহারের (Bihar) নাভাগাছিয়া রেলস্টেশনে ট্রেন পৌঁছনোর আগেই শৌচাগারের ভিতরে ওই যুবকের রক্তস্নাত অচেতন দেহ পাওয়া যায়। এর পর যাত্রীরাই চেন টেনে ট্রেন থামিয়ে দেন। যুবকটির গলা ও পেট ধারালো অস্ত্র দিয়ে চিরে দেওয়া হয়েছিল বলে জানাচ্ছে পুলিশ।
[আরও পড়ুন: যৌন জীবন একঘেয়ে? নতুন ৪ কৌশলে আগুন জ্বালান ফিকে হওয়া আদরে]
পরে তাঁকে নাভাগাছিয়া সাব ডিভিশনাল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসা চলাকালীনই মৃত্যু (Murder) হয় ওই যুবকের। তাঁর আধার কার্ড উদ্ধার করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানিয়েছেন, অনেকক্ষণ নিজেকে শৌচাগারে বন্দি করে রেখেছিলেন ওই যুবক। অত্যধিক রক্তক্ষরণের ফলেই তাঁর মৃত্যু হয়েছে। ডাকাতদের হাতে তিনি আক্রান্ত হয়েছিলেন কিনা, তা এখনও জানা যায়নি। এই হত্যার পিছনে কাজের হাত, তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ।
[আরও পড়ুন: রাহুলকে ‘বেকায়দায়’ ফেলার ‘পুরস্কার’? পূর্ণেশ মোদিকে বড় দায়িত্ব দিল বিজেপি]
সর্বশেষ খবর
-
খাতায়কলমে এগিয়ে মোহনবাগান, হাবাসে ভরসা ইস্টবেঙ্গলের! ডুরান্ড ফাইনালে এগিয়ে কারা?
-
‘নির্দ্বিধায় বন্দে মাতরম বলি’, নিজের শিকড়-সাংস্কৃতিক উত্তরাধিকার নিয়ে সোচ্চার তসলিমা
-
পারিবারিক বিবাদ! স্ত্রী-মাকে কুপিয়ে রক্তাক্ত অস্ত্র নিয়ে হেঁটে থানায় যুবক, হাড়হিম কাণ্ড ধূপগুড়িতে
-
কেবল বর্ষা নয়, সারা বছরই জমে জল, রাস্তা পেরিয়ে স্কুলে পৌঁছতে পড়ুয়াদের ভেলাই ভরসা!
-
ডার্বিতে শারীরিক যুদ্ধের চেয়েও বেশি মানসিক লড়াই, মগজাস্ত্রের মহারণ নিয়ে কলম ধরলেন ব্যারেটো