Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ১১ জুলাই ২০২৬

ভাঙা গোড়ালিতে তেল মালিশ মায়ের, মৃত্যু যুবকের

সাবধান! এমনটা আপনারও হতে পারে৷ কীভাবে জানেন?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২, ২০১৭, ১৫:১১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২, ২০১৭, ১৫:১১

options
link
ভাঙা গোড়ালিতে তেল মালিশ মায়ের, মৃত্যু যুবকের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাডমিন্টন খেলতে গিয়েছিলেন ২৩ বছরের যুবক৷ বেকায়দায় পড়ে পায়ের গোড়ালিতে চোট পান৷ ডাক্তারের কাছে নিয়ে গেলে জানা যায় ভেঙেই গিয়েছে গোড়ালির হাড়৷ চিকিৎসকের পরামর্শেই করা হয় প্লাস্টার৷ এই পর্যন্ত সবই ঠিক ছিল৷ সমস্যা তৈরি হল প্লাস্টার খোলার পর৷ এরপরও ব্যথা থেকে গিয়েছিল যুবকের পায়ে৷ ছেলের ব্যথা কমাতে ঘরোয়া টোটকার সাহায্য নিয়েছিলেন মা৷ ভেবেছিলেন ব্যথা-বেদনায় আয়ুর্বেদিক তেল মালিশ করে দিলে সব ঠিক হয়ে যাবে৷ কিন্তু এই তেল মালিশই কাল হল যুবকের জীবনে৷ মায়ের গোড়ালি মালিশের চোটেই প্রাণ গেল ২৩ বছরের দিল্লিবাসীর৷

[নির্যাতিতাকেই নগ্ন করে নিগ্রহ করল পুলিশ, আদালতের দ্বারস্থ বাবা]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কিন্তু কেমন করে ঘটে গেল এই দুর্ঘটনা? প্রশ্নের উত্তরে দিল্লি এইমসের চিকিৎসক সুধীর গুপ্তা জানান, শরীরের কোনও অঙ্গের হাড়ে ভাঙন ধরলে শুধুমাত্র প্লাস্টার করলেই তা সেরে যাবে এমনটা ভাবা ভুল৷ আর এই ভুলটাই বেশিরভাগ মানুষ করে বসেন৷ ভাঙনের মাত্রা কতটা, তাতে অন্য কোনও ক্ষতি হয়েছে কি না, সেই বিষয়টি খতিয়ে দেখাও ভীষণ প্রয়োজন৷ মানব শরীরের প্রতিটি অঙ্গ-প্রতঙ্গ একে অন্যের সঙ্গে ভীষণভাবে জড়িত৷ এই যুবকের ক্ষেত্রে যা হয়েছে তার ডাক্তারি নাম ডিপ ভেইন থ্রম্বোসিস৷ আদতে প্লাস্টার খুলে গেলেও যুবকের ভাঙা গোড়ালি পুরোপুরি ঠিক হয়নি৷ তাই ব্যথা ছিল৷ এর মধ্যেই তাঁর মা’র মালিশের ফলে কোনও ভাবে শিরায় রক্ত জমাট বেঁধে যায়৷ সে কারণেই যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে৷

[ভাবাবেগে আঘাত, অভিযোগ দায়ের ‘বাহুবলী’র বিরুদ্ধে]

ডাক্তার গুপ্তা জানান, ৫ বাই ১ সেন্টিমিটারের ব্লাড ক্লট হয়েছিল ওই যুবকের৷ জানা গিয়েছে, ডিপ ভেইন থ্রম্বোসিসের কারণে প্রতি এক লক্ষ রোগীর মধ্যে অন্তত ৭০ জনের মৃত্যু হয়৷ এই কারণেই শরীরের কোনও অংশে ব্যথা লাগলে ঘরোয়া টোটকার বদলে হামেশা চিকিৎসকদের পরামর্শ নেওয়া উচিত বলে মনে করেন তিনি৷

[অনিচ্ছাকৃত খুনের মামলায় জেরা করা হবে বিক্রমকে]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.