সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জোম্যাটোয় খাবারের অর্ডার বাতিল কাণ্ডে আপাতত সরগরম নেটদুনিয়া৷ ক্রেতার ধর্মীয় গোঁড়ামির বিরোধিতায় সরব প্রায় সকলেই৷ তবে নিজের অবস্থানে এককাট্টা ওই ক্রেতা৷ শ্রাবণ মাসের ব্রতর কারণে মুসলমান কারও হাতের খাবার খাবেন না বলেই পালটা যুক্তি দিয়েছেন তিনি৷ এদিকে, জোম্যাটো কাণ্ড নিয়ে যতই জলঘোলা হচ্ছে, ততই দুঃখ লাগছে বলেই নিজের অভিব্যক্তি প্রকাশ করেছেন ডেলিভারি বয় ফৈয়াজ৷
[আরও পড়ুন: থামছে না গণপিটুনি, পরিস্থিতি সামাল দিতে এবার আসরে অমিত শাহ]
মঙ্গলবার রাতে অমিত শুক্লা নামে জব্বলপুরের বাসিন্দা ওই ব্যক্তি জোম্যাটোয় খাবার অর্ডার করেন৷ জোম্যাটোর তরফ থেকে ডেলিভারি বয় ফৈয়াজের মোবাইল নম্বর পাঠানো হয় অমিতের কাছে৷ ক্রেতার বাড়ির ঠিকানা জানার জন্য ফৈয়াজ ফোন করেন অমিতকে৷ ফৈয়াজ বলেন, ‘‘ফোন করতে ধর্মের কথা তুলে বিশ্রীভাবে আক্রমণ করা হয়৷ সব শেষে বলা হয় শুধুমাত্র একজন মুসলিম যুবকের মাধ্যমে খাবার সরবরাহ করা হচ্ছে বলে তিনি অর্ডার বাতিল করছেন৷ টাকা ফেরত না পাওয়া গেলেও কোনও সমস্যা নেই৷ কিন্তু আমার হাতের খাবার খাবেন না৷’’
দীর্ঘ কয়েকবছর জোম্যাটোর ডেলিভারি বয় হিসাবে কাজ করছেন ফৈয়াজ৷ তাঁর কথায়, ‘‘এমন অভিজ্ঞতা কর্মজীবনে এই প্রথম হল৷ ক্রেতার কাছ থেকে এতগুলো কথা শুনে খুব খারাপ লেগেছে৷ কিন্তু কী করব বলুন? আমরা গরিব মানুষ৷ তাই পেটের তাগিদে কাজ করতেই হবে৷ সহ্য করতে হবে এসব৷’’ ক্রেতার অর্ডার বাতিলের পদক্ষেপে প্রথমে বেশ খানিকটা ভয় পেয়ে গিয়েছিলেন ফৈয়াজ৷ ভেবেছিলেন হয়তো অমিতের সিদ্ধান্তে প্রভাব পড়বে তাঁর চাকরিতে৷ কিন্তু জোম্যাটো পাশে দাঁড়ানোয় কিছুটা হলেও মনের জোর ফিরে পেয়েছেন ফৈয়াজ৷
[আরও পড়ুন: মাস পয়লায় মধ্যবিত্তের স্বস্তি, অনেকটাই কমল ভরতুকিহীন সিলিন্ডারের দাম]
জোম্যাটোর ব্যতিক্রমী পদক্ষেপের প্রশংসায় নেটিজেনরা৷ অমিত শুক্লার বিরোধিতায় সরব প্রায় সকলেই৷ জোম্যাটোর পাশে দাঁড়িয়েছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা৷ এই পদক্ষেপের জন্য জোম্যাটোর প্রতি সম্মান বেড়ে গেল বলেই টুইটে লিখেছেন তিনি৷ প্রাক্তন নির্বাচন কমিশনার এস ওয়াই কুরেশিও জোম্যাটোর পদক্ষেপকে স্বাগত জানিয়েছে৷ জোম্যাটোই ধর্মনিরপেক্ষ ভারতের মুখ বলেই জানিয়েছেন তিনি৷
সর্বশেষ খবর
-
পঞ্চভূতে বিলীন রাজা সেন, চোখের জলে বিদায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে
-
‘কী করছেন, সমস্ত রিপোর্ট আছে’, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শমীকের
-
ত্রুটি ছিল ‘নেট’ প্রশ্নপত্রেও, তিন বিষয়ে পুনঃপরীক্ষায় নির্দেশ এনটিএ-র, কোন বিষয়ে কবে পরীক্ষা?
-
ভয়াবহ ভূমিধসে বিধ্বস্ত সিকিমের রিম্বি-সিংলিটাম, বিপন্ন বহু পরিবার, চলছে উদ্ধারকাজ
-
শিবপুর বিই কলেজে শ্যামাপ্রসাদের নামে হস্টেল, উদ্বোধনে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত