সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলে আরও একবার সৌরভ গঙ্গোপাধ্যায় বনাম কেকেআর। শেষবার যেটা হয়েছিল ২০১২ সালে। যখন সৌরভ গঙ্গোপাধ্যায় ছিলেন পুনে ওয়ারিয়ার্সের অধিনায়ক। তবে, এবার আর অধিনায়ক হিসেবে নয়, নিজের শহরের দলের বিরুদ্ধে দাদা নামছেন দিল্লি ক্যাপিট্যালসের উপদেষ্টা হিসেবে। ২০১২ তে দুবারই হেরে গিয়েছিলেন সৌরভ। এবার হয়তো, মাঠের বাইরে ডাগ আউট থেকে তাঁর বদলা নেবেন মহারাজ। কারণ, দিল্লির দলটাকে এবার অন্যরকম লাগছে। গত কয়েক বছরে লাগাতার ব্যর্থতার পর, এবারে একঝাঁক তরুণ তারকা সম্বলিত দিল্লি ক্যাপিটালস লড়াই দেওয়ার ক্ষমতা রাখে।
[আরও পড়ুন: নো-বল বিতর্কে ক্ষোভ উগরে দিলেন কোহলি, সরব প্রাক্তন তারকারাও]
সৌরভ নিজেই বললেন, “আমাদের টিমটা কিন্তু এবার বেশ ভাল। বেশ কিছু ভাল তরুণ ক্রিকেটার আছে। প্রথম ম্যাচটা ভাল জিতেছিলাম। পরেরটায় হেরেছি ঠিকই। কিন্তু ঠিক আমরা কামব্যাক করব।” সৌরভ আজ অনেক ব্যস্ত থাকতে চান শিখর ধাওয়ান নিয়ে। দিল্লি ক্যাপিটালসের নেট সেশনের পর শিখরের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলেছেন সৌরভ। প্রত্যক্ষদর্শীর বিবরণ অনুযায়ী, শিখরকে সেখানে মনোযোগী ছাত্রই লেগেছে। দিল্লির হয়ে প্রথম দু’টো ম্যাচে শিখর রান পেয়েছেন ঠিকই। কিন্তু আইপিএলে এখনও পর্যন্ত বাঁ হাতির স্ট্রাইক রেট তো ১১৫।
[আরও পড়ুন: এ কেমন খাওয়া! নেটদুনিয়ায় ট্রোলড মুথাইয়া মুরলীধরন]
এবছর আইপিএলের শুরুটা দুর্দান্ত হয়েছে কেকেআরের। প্রথম দু’ম্যাচের দুটোতেই জয়। তাঁর মধ্যে শেষ ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে জয় রীতিমতো চমকপ্রদ। মরশুমের শুরুতে দুর্দান্ত ফর্মে কেকেআরের দুই ব্যাটসম্যান নীতীশ রানা এবং আন্দ্রে রাসেল। রান পাচ্ছেন রবীন উথাপ্পাও। যদিও, তাঁর স্ট্রাইক রেট নিয়ে চিন্তা রয়েছে কলকাতা শিবিরে। অন্যদিকে, দিল্লি দলটা তারুণ্যে ভরপুর হলেও অভিজ্ঞতার অভাব রয়েছে। তাছাড়া কোটলার স্লো পিচে কেকেআরের স্পিন ত্রয়ীকে সামলানোটা বেশ কঠিনই হবে ঋষভ পন্থদের জন্য। অন্যদিকে, দিল্লির হাতে তেমন নামী স্পিনার নেই। তাই, সব মিলিয়ে সৌরভ বনাম কলকাতা লড়াইয়ে খানিকটা এগিয়েই রয়েছে কেকেআর।
সর্বশেষ খবর
-
হঠাৎই কিমের প্রতি ‘নরম’ ট্রাম্প! দক্ষিণ কোরিয়ার সঙ্গে মহড়া কমালেন মার্কিন প্রেসিডেন্ট
-
‘শিল্পে ভরিয়ে দেব, ফিরে আসুন’, পুরুলিয়া থেকে রাজ্যের পরিযায়ী শ্রমিকদের বার্তা মুখ্যমন্ত্রীর
-
ভরা বর্ষায় মাখন মেখে হোলি! দেশের এই পাহাড়ি গ্রাম কেন মাতে এমন উৎসবে?
-
বীর্যপাতে সমস্যা, অথচ যৌনজীবন স্বাভাবিক! সন্তানধারণে কী প্রভাব পড়ে?
-
বিজেপির আইটি সেল থেকে ছাঁটাই অমিত মালব্য, সোশাল মিডিয়া সামলাবেন রসায়নের অধ্যাপক