সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঠ ও মাঠের বাইরে সবসময় আলোচনার কেন্দ্রে থাকেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। এবারও তেমনই ঘটনা ঘটল। কাছের বন্ধুর জন্মদিনে কেক কাটতে দেখা গেল ভারতের প্রাক্তন অধিনায়ককে। কেক কাটার সেই ভিডিও ভাইরাল হতে একেবারেই সময় লাগেনি। চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) অধিনায়কের এক ফ্যান সেই ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন।
আগামী বছরের আইপিএল-এ (IPL 2023) সিএসকে-এর (CSK) দায়িত্ব সামলাবেন সবার প্রিয় ‘থালা’। সেটা আইপিএল-এর রিটেনশনের দিনেই ঠিক হয়ে গিয়েছিল। অবশ্য তিনি যে আরও একবার হলুদ জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামবেন সেটা গত আইপিএল জেতার পরেই নিশ্চিত করে দিয়েছিলেন। এমনকি চ্যাম্পিয়ন হওয়ার পরের দিন হাঁটুর অস্ত্রোপচারও করিয়েছিলেন ‘ক্যাপ্টেন কুল’।
[আরও পড়ুন: বিশ্বকাপের ব্যর্থতা ভুলে ঘূর্ণি পিচে তাইজুলের দাপট, নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিহাস বাংলাদেশের]
View this post on Instagram
ধোনির আগামী আইপিএল খেলার প্রসঙ্গে সিএসকে-এর সিইও কাশী বিশ্বনাথন বলেন, “আমাদের লিডার কথা দিয়েছে। কথা দিয়ে খেলাফ করার পাত্র ধোনি নয়। তাই ওকে আমরা আগামী আইপিএল-এ দেখার জন্য মুখিয়ে আছি।”
গত আইপিএল-এর আগে থেকেই হাঁটুর চোটে কাবু ছিলেন ধোনি। তবুও ধোনি পুরো প্রতিযোগিতায় খেলেছেন। অধিনায়ক হিসেবে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার সঙ্গে, ৪১ বছর বয়সেও দারুণ কিপিং করেছিলেন। শেষ দিকে ব্যাট করতে নামা ‘ক্যাপ্টেন কুল’ ১৬ ম্যাচে করেছিলেন ১০৪ রান। স্ট্রাইক রেট ১৮৪।
[আরও পড়ুন: আইপিএলে ২ কোটি টাকা বেস প্রাইস বিশ্বজয়ী প্যাট কামিন্স, ট্রাভিস হেডের! রাচীনের দর কত?]
সর্বশেষ খবর
-
আর জেড প্লাস নিরাপত্তা নেই লালুর, লাঠি হাতেই বাড়ি পাহারায় দলের কর্মীরা
-
‘দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’ মুক্তির জন্য ১৩ লক্ষ ঘুষ! স্বরূপ-পিয়ার বিরুদ্ধে বিস্ফোরক শতদীপ
-
‘তফাত শিরদাঁড়ায়’, স্বরূপের গ্রেপ্তারিতে ‘হারাধনের দশ ছেলে’কে স্যালুট সুদীপ্তার, বিঁধলেন কোন ‘বিপ্লবী’দের?
-
লন্ডনে প্রধান বিচারপতি সূর্য কান্তকে হেনস্তা! নিন্দায় সরব ভারত, নেপথ্যে ‘ডিপ স্টেট’?
-
ডিম হাতে শওকতের অপেক্ষা ভাঙড়ের জনতার, ‘মাছ চোর’ গানের ছন্দে নাচ এনআইএ অফিসের সামনে