অর্ণব আইচ: আমফান কেটে যাওয়ার ১১ দিন পর ভেঙে পড়া পাঁচিল সরাচ্ছিলেন শ্রমিকরা। ধ্বংসস্তূপের ভিতর থেকে উদ্ধার হল একটি মৃতদেহ। পুলিশের সন্দেহ, ঘূর্ণিঝড় চলাকালীনই পাঁচিল ভেঙে পড়ে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির।
পুলিশ জানিয়েছে, রবিবার নেতাজিনগর থানা এলাকায় ঘটল এই ঘটনা। এখানেই এনএসসি বোস রোডের ওপর ঊষা মোড়ের কাছে ঘূর্ণিঝড়ে ভেঙে পড়েছিল একটি পুরনো পাঁচিল। এতদিন পর শ্রমিকরা সেটি সরানোর কাজ শুরু করেন। সরানোর সময় কয়েকজন শ্রমিক পচা গন্ধ পান। ধ্বংসস্তূপ পরিষ্কার করতে বেরিয়ে আসে একটি পচাগলা দেহ। ওই ব্যক্তির আনুমানিক বয়স ৪৫ বছর। খবর পেয়ে নেতাজিনগর থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
[আরও পড়ুন: দূষণ থেকে কলকাতাকে বাঁচাতে হাতে সময় মাত্র চার মাস, সাড়ে ছয় কোটি গাছ বসাবে রাজ্য]
পুলিশের ধারণা, ঘূর্ণিঝড় চলার সময় ওই ব্যক্তি পাঁচিলের কাছে এসে দাঁড়িয়ে ছিলেন। আশ্রয় নেওয়ার চেষ্টা করে ছিলেন। তখনই সেটি ভেঙে পড়ে তাঁর উপর। কিন্তু ধ্বংসস্তূপের মধ্যে যে দেহটি পড়ে রয়েছে, তা কেউ জানতে পারেননি। পুলিশের মতে, ওই ব্যক্তির বাড়ি কাছাকাছি এলাকায় হতে পারে। নেতাজিনগর ও তার আশপাশের কোনও থানায় আমফানের পর থেকে যে মিসিং ডায়েরিগুলি হয়েছে, সেগুলির সূত্র ধরে ওই ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
[আরও পড়ুন: ‘আমফানে ক্ষতিগ্রস্তদের দ্রুত ত্রাণ পাঠান’, মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে নির্দেশ রাজ্যপালের]
সর্বশেষ খবর
-
‘থামাবো না, মরুন’, নয়ডায় ‘জতুগৃহ’ বাস থামাতে চেয়ে যাত্রীদের আকুতি শুনে হুমকি চালকের
-
‘মাথায় বন্দুক ঠেকিয়ে টাকা নিতে চাপ, শুনতে চায়নি সিবিআই’, হাই কোর্টে বিস্ফোরক অভয়ার পরিবার
-
নিম্নচাপের বৃষ্টির মাঝে ‘মিনি টর্নেডো’র দাপট ঝাড়গ্রামে! ১০ মিনিটে লন্ডভন্ড একাধিক গ্রাম
-
মানচিত্র থেকে মুছে যাবে গোটা গ্রাম! শান্তিপুরে ভয়াবহ গঙ্গা ভাঙনে ভিটেমাটি হারা বহু পরিবার
-
‘ভোট চুরি থেকে আইন চুরি’, ‘দেশদ্রোহী’ নির্বাচন কমিশনার, সাংবাদিক সম্মেলনে তোপ রাহুলের