অর্ণব আইচ: সিরিয়ালে সুযোগ দেওয়ার নামে নাবালিকার যৌন হেনস্তা! নগ্ন ছবি তোলা, ভিডিওগ্রাফি ও বাজেভাবে স্পর্শের অভিযোগ। গ্রেপ্তার এক রূপান্তরকামী-সহ ২। ঘটনাটি ঘটেছে নেতাজিনগর থানা এলাকায়। অভিযুক্তদের আজ বৃহস্পতিবার আদালতে তোলা হয়। বিচারক ধৃতের চারদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। পকসো আইনে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা নাবালিকার হাওড়ার বাসিন্দা। তাকে সিরিয়ালের সুযোগ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে কয়েকজন তাঁর নগ্ন ছবি তুলেছেন। ভিডিও তুলেছেন। এবং তাকে বাজেভাবে স্পর্শ করেছেন। ২০২২ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত তার সঙ্গে এই কাণ্ড ঘটিয়েছেন। তদন্তে নেমে গোপন সূত্রে খবর পেয়ে পল্লশ্রীর একটি আবাসন থেকে নেহা আনসারি ও সাইদুল ইসলাম নামে দুইজনকে গ্রেপ্তার করেছে নেতাজিনগর থানার পুলিশ। এদের মধ্যে নেহা রূপান্তরকামী বলে জানা গিয়েছে।
ধৃতদের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ। এছাড়াও ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। আজ, বৃহস্পতিবার ধৃতদের আদালতে তোলে পুলিশ। সওয়াল-জবাব শোনার পর ধৃতদের আগামী ১৪ তারিখ পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ঘটনার তদন্ত করছে পুলিশ।
সর্বশেষ খবর
-
বিশ্বকাপে মহা অঘটন! রুদ্ধশ্বাস টাইব্রেকারে প্যারাগুয়ের কাছে হেরে বিদায় জার্মানির
-
সামুরাই সূর্যাস্ত, শিষ্য জাপানকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় গুরু ব্রাজিল
-
‘তৃণমূলের ঘুরে দাঁড়ানোর শক্তি নেই’, বঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক কংগ্রেস নেতা বেনুগোপালের
-
এবছরই দেশে ফেরার ঘোষণা হাসিনার, কী বলল ঢাকা?
-
‘বিয়ে করতে জেলে যাচ্ছি’, টোপর পরিয়ে ‘জামাই আদর’, তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জনরোষ!