সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিক্ষা, স্বাস্থ্য, সেবা, শান্তি এবং ঐক্য – এই পাঁচটি মন্ত্র কে হাতিয়ার করে ‘মিলনায়তন ক্লাব’ দীর্ঘ ৭২ বছর অতিক্রম করেছে। ফুটবল খেলাকে ছোটদের মধ্যে আরও জনপ্রিয় করার জন্য মিলনায়তন ১২ ও ১৩ এপ্রিল, দু’দিন ব্যাপী নৈশালোকে সারা বাংলা সাব-জুনিওর ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছিল।
বহু দর্শকের আগমনে, স্থানীয় এবং অন্যান্য পৌরমাতা ও পৌরপিতা এবং স্থানীয় বিধায়ক মাননীয় শ্রী দেবব্রত মজুমদার -এর উপস্থিতিতে হালতু মিলনায়তন ময়দানে এক মনোরম পরিবেশে ফুটবল প্রতিযোগিতা সুসম্পন্ন হল। ‘বোসপুকুর ইয়ংস্টার ক্লাব’ এই প্রতিযোগিতার ফাইনালে ‘হালতু মাতৃসংঘ’ কে পরাজিত করে জয়ী হয়েছে।
ভারত-বিখ্যাত একঝাঁক প্রাক্তন ফুটবলারও পুরস্কার-বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মিলনায়তন ক্লাব তার অন্যান্য সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি নতুন প্রজন্মকে ফুটবলমুখী করতে ধারাবাহিক প্রচেষ্টা চালাতে বদ্ধপরিকর।
সর্বশেষ খবর
-
‘ইসলামই শ্রেষ্ঠ’, মন্তব্য কর্নাটকের মন্ত্রীর, হিন্দু ধর্মকে হেয় করার অভিযোগ বিজেপির
-
ঠোঁটে সারাক্ষণ কৃষ্ণনাম, সাধু বেশে আশ্রয় নিয়ে একের পর এক মঠে লুট! তারপর…
-
নেপালের দুর্যোগে ভাসবে উত্তরপ্রদেশ? ফুঁসছে নারায়ণী-গণ্ডক, প্লাবনের শঙ্কায় সতর্কতা একাধিক জেলায়
-
পাথর হয়েছিল পিত্তথলিতে, অস্ত্রোপচার হল অ্যাপেনডিক্স! কাঠগড়ায় এনআরএস হাসপাতাল
-
হবু স্ত্রী ইউরোপের রাজকন্যা! বিলাওয়াল ভুট্টোর বিয়ে নিয়ে জল্পনা, কী বলছে পাকিস্তান পিপলস পার্টি?


