সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্ভয়া কাণ্ডের ছায়া এবার কলকাতাতেও৷ রাতের তিলোত্তমা যে নিরাপদ নয়, মঙ্গলবারের ঘটনা তা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল৷ ফের ধর্ষণের মতো মর্মান্তিক ঘটনার সঙ্গে নাম জড়াল ওলার৷ ব্যস্ত পার্ক সার্কাস ফ্লাই ওভারের উপরই সারারাত ধরে গণধর্ষণ করা হল এক ১২ বছরের কিশোরীকে৷ ধর্ষণের পর খুন করে ওই কিশোরীর দেহ তপসিয়া খালে ফেলে দেয় দুষ্কৃতীরা৷
৯ নম্বর ব্রেবোর্ন রোডের ফুটপাতে মায়ের সঙ্গে থাকত কিশোরী বৈশাখী দাস৷ সেখানেই মিষ্টির দোকানে বাসন ধোয়ার কাজ করতেন তার মা৷ মঙ্গলবার গভীর রাতে একটি ওলা এসে দাঁড়ায় সেই ফুটপাতের সামনে৷ গাড়ি থেকে নেমে আসে শঙ্কর সাউ ও গুড্ডু সিং নামে দুই চালক৷ অভিযোগ, কিশোরীকে জোর করে তুলে নিয়ে যায় তারা৷ তারপর পার্ক সার্কাস ফ্লাইওভারের উপর রাতভর ধর্ষণ করা হয় তাকে৷ ধর্ষণের পর কিশোরীকে গলা টিপে হত্যা করে দুই চালক৷ তারপর তার দেহ তপসিয়ার খালে ফেলে পালিয়ে যায় দু’জন৷
বুধবার ভোর ৫টা নাগাদ পুলিশের কানে খবর পৌঁছয়৷ ফুটপাতের সিসিটিভি ফুটেজ থেকে ওলা গাড়িটির নম্বর পায় পুলিশ৷ সেই নম্বর ধরেই দুই চালককে গ্রেফতার করা সম্ভব হয়৷ গোটা ঘটনার স্বীকার করে নিয়েছে শঙ্কর ও গুড্ডু৷ তাদের বুধবারই আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে৷ কিশোরীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে৷
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!