Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
West Bengal Weather Update

একুশে জুলাইয়ের একাধিক অনুষ্ঠানে ‘ভিলেন’ বৃষ্টি? সভায় যাওয়ার আগে জেনে নিন পূর্বাভাস

ফি বছর শহিদ স্মরণে সঙ্গী হয় অঝোরধারায় বর্ষণ, এবারও সকাল থেকে মেঘলা আকাশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২১, ২০২৬, ১৩:৫৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২১, ২০২৬, ১৩:৫৫

options
link
একুশে জুলাইয়ের একাধিক অনুষ্ঠানে ‘ভিলেন’ বৃষ্টি? সভায় যাওয়ার আগে জেনে নিন পূর্বাভাস zoom
একুশে জুলাই কলকাতা ভাসবে বৃষ্টিতে? কী বলছে হাওয়া অফিসের পূর্বাভাস?
Advertisement

২১ জুলাই আর বৃষ্টি যেন অবিচ্ছেদ্য হয়ে গিয়েছে গত কয়েকবছর ধরে। সকাল থেকে আবহাওয়া ভালো থাকলেও বেলা বাড়তেই শুরু হয়ে যায় অঝোরধারায় বৃষ্টি। ভিজেই দূরদূরান্ত থেকে কলকাতায় শহিদ সমাবেশ জড়ো হতেন প্রচুর মানুষ। এই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে নেই একুশে জুলাইয়ের শহিদ স্মরণ মঞ্চ। তার বদলে কলকাতায় তিন-তিনটি অনুষ্ঠান। শহিদ মিনার, গান্ধী মূর্তির পাদদেশ এবং বিড়লা তারামণ্ডলের সামনে। মিল শুধু একটাই। এবারও সঙ্গী হতে চলেছে বৃষ্টি। মঙ্গলবার সকাল থেকে আকাশের মুখভার, রোদের দেখা নেই। হাওয়া অফিসের পূর্বাভাস, দুপুর থেকে বজ্রবিদ্যুৎ-সহ তুমুল বৃষ্টি শুরু হবে।

সকলের নজর, আজ কেমন থাকবে আবহাওয়া? হাওয়া অফিস তাদের খুব একটা আশ্বস্ত করতে পারেনি। শ্রাবণের গোড়ায় প্রায় রোজ বৃষ্টি হওয়াই স্বাভাবিক। ফলে আজও ভিজবে তিলোত্তমা। এর জেরে অবশ্য তাপমাত্রার বিশেষ হেরফের হওয়ার সম্ভানা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। বরং বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, মৌসুমী অক্ষরেখা রাঁচি ও দিঘার উপর দিয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। নিম্নচাপ দুর্বল হয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে অবস্থান। তার প্রভাবে দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। কলকাতা-সহ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা বেশি। অন্যান্য জেলাতেও বিক্ষিপ্ত দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সোমবারও শহরে কয়েকঘণ্টা ধরে বৃষ্টি হয়েছে। তার মাঝে তিন শিবির নিজেদের একুশ স্মরণ মঞ্চের কাজ শেষ করেছে। তবে সকলের নজর, আজ কেমন থাকবে আবহাওয়া? হাওয়া অফিস তাদের খুব একটা আশ্বস্ত করতে পারেনি। শ্রাবণের গোড়ায় প্রায় রোজ বৃষ্টি হওয়াই স্বাভাবিক। ফলে আজও ভিজবে তিলোত্তমা। এর জেরে অবশ্য তাপমাত্রার বিশেষ হেরফের হওয়ার সম্ভানা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। বরং বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.