পুজো প্রায় এসেই গেল৷ পাড়ায় পাড়ায় পুজোর বাদ্যি বেজে গিয়েছে৷ সেরা পুজোর লড়াইয়ে এ বলে আমায় দেখ তো ও বলে আমায়৷ এমনই কিছু বাছাই করা সেরা পুজোর প্রস্তুতির সুলুকসন্ধান নিয়ে হাজির Sangbadpratidin.in৷ আজ পড়ুন ৯৫ পল্লি অ্যাসোসিয়েশনের পুজো প্রস্তুতি৷
শুভময় মণ্ডল: সৃষ্টির নেপথ্যে আদিশক্তির কথা তো অনেকেরই জানা। এই আদিশক্তি অনন্ত-অসীম। মহাশূন্যের মতোই এ অপরিসীম। কিন্তু এই আদিশক্তির রূপ কেমন তা অনেকেরই অজানা। আছে আবার নেইও। রক্ত-মাংসের মানুষের অধরা সেই আদিশক্তি। সেই অধরা শক্তিরই কাহিনি বলবে এবার যোধপুর পার্কের ৯৫ পল্লি অ্যাসোসিয়েশনের পুজো। শিল্পী সুশান্ত পালের সৃজনে অধরা দেবীকেই দেখবে পুজোর শহর। ৬৮তম বর্ষে এমনই থিম ভাবনা দিয়ে দর্শনার্থীদের চমক দিতে উদ্যোগী দক্ষিণের এই হেভিওয়েট পুজো।
শিল্পী সুশান্ত পাল মানেই একটা চমক। উদ্ভাবনী চিন্তাভাবনা। বেশ কয়েক বছর ধরে একের পর এক অনন্য ভাবনা উপহার দিচ্ছেন তিনি। এবার ৯৫ পল্লির পুজোতেও তার অন্যথা হচ্ছে না তা বলাই যায়। যে পুজো শিল্পী সনাতন দিন্দার হাত ধরে একসময়ে শহরের পুজোর ইতিহাসে পাদপ্রদীপে এসেছে। সেই কৃষ্টির পরম্পরা এখন বয়ে নিয়ে চলেছেন সুশান্ত পাল। তাঁর ভাবনায় এবার অধরা আদিশক্তিকে চাক্ষুষ করবে পুজোপ্রেমীরা। চোখের সামনেই দেবী, কিন্তু আবার মিলিয়ে যাচ্ছেন। তাকে ধরতে পারা যাচ্ছে না। আদ্যন্ত লোহার মণ্ডপ। এবং সেখানে অধিষ্ঠিতা দেবী। দর্শকদের চোখের সামনেই রয়েছেন। কিন্তু গর্ভগৃহের সামনে ১২টি লোহার বিশাল দরজা। যার মধ্যে রয়েছে প্লাস্টিকের শিট। সেখান দিয়ে দেখা দিচ্ছেন মহামায়া। তবে মানুষের নাগালের বাইরে। তাকে স্পর্শ করা যাচ্ছে না। গোটা বিষয়টি আলো-আঁধারি পরিবেশের মধ্যে। তার সঙ্গে রয়েছে ধোঁয়া। তার মধ্য দিয়েই দৃশ্যমান দেবী। ভাবনা নিয়ে নিজের সুনাম অক্ষুন্ন রেখেছেন শিল্পী। প্রতিমার ভাবনাও তাঁর। থিমের সঙ্গে সাযুজ্য রেখেই গড়েছেন প্রতিমা। মণ্ডপসজ্জায় অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হল আলো। সেটাও তাঁর ভাবনা। আবহ সংগীতের দায়িত্বে শিল্পী শুভ ও অনুপল।
গতবছর ইচ্ছেপূরণ ছিল ৯৫ পল্লির মূলমন্ত্র। সৃজনে ছিলেন সুশান্ত পালই। এবারও তিনি। অধরা দেবীর ভাবনা নিঃসন্দেহে অভিনব। শেষ কথা বলবেন দর্শনার্থীরা।
তুঙ্গে শেষ মুহূর্তের পুজো প্রস্তুতি, দেখুন ভিডিও-
সর্বশেষ খবর
-
পড়ুয়ার চন্দনের তিলক মুছিয়েছিলেন! কলকাতার স্কুল শিক্ষিকাকে সাসপেন্ড করলেন শুভেন্দু
-
গুচ্ছ গুচ্ছ ভুয়ো সিমে দেশজুড়ে সাইবার প্রতারণা! বনগাঁয় গ্রেপ্তার এজেন্ট, খোঁজ আরও ৪ জনের
-
পচা মাংস, ছত্রাকে ঢাকা আলু! ডাহা ফেল পার্ক স্ট্রিটের নামী রেস্তরাঁ-দোকান, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
-
আর রাম বলা যাবে না ওল্ড মঙ্ককে! হাই কোর্টকে জানাল FSSAI
-
এক সপ্তাহ কথা বলেনি, রাগে প্রেমিকার বাড়িতে পেট্রল বোমা ছুড়লেন মদ্যপ প্রেমিক! তারপর…




