সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা পুরসভায় মেয়রের ঘরের সামনে ইতস্ততভাবে ঘোরাফেরা করছিলেন এক যুবক। নিরাপত্তারক্ষীদের নজরে পড়তেই তুলকালাম কাণ্ড। ঘটনাস্থল থেকেই বাংলাদেশি সন্দেহে তাঁকে আটক করা হয়েছে।
গতবছরের আগস্ট মাস থেকে অশান্ত বাংলাদেশ। আর ফলে বেড়েছে অনুপ্রবেশ। প্রায় সকলেই কোনওরকমে প্রাণ হাতে নিয়ে ভারতে আসতে চাইছেন। এদিকে অনুপ্রবেশ রুখতে কড়া কেন্দ্র। সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি। ফলে বহু বাংলাদেশি গ্রেপ্তারও হয়েছেন। এই পরিস্থিতিতে সোমবার সকালে পুরসভায় মেয়র ফিরহাদ হাকিমের ঘরের সামনে ঘুরতে দেখা যায় এক যুবককে। তাঁর আচরণে সন্দেহ হয় পুরসভার নিরাপত্তারক্ষীদের। সঙ্গে সঙ্গে যুবককে পাকড়ও করা হয়। তাঁর সঙ্গে থাকা পাসপোর্টে দেখা যায় নাম রফিকুল। কিন্তু আধার ও ভোটার কার্ডে নাম রয়েছে শফিকুল বিশ্বাস। এতেই সন্দেহ গাঢ় হয় নিরাপত্তারক্ষীদের। আটক করা হয় যুবককে। নিয়ে যাওয়া হয় নিউমার্কেট থানায়।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওই যুবক বাংলাদেশের বাসিন্দা। কোনও ছক কষেই হাজির হয়েছিলেন মেয়রের ঘরের সামনে। কিন্তু ঠিক কী কারণ, তা এখনও স্পষ্ট নয়। ধৃতকে জেরা করে ঘটনার রহস্যভেদের চেষ্টায় পুলিশ।
সর্বশেষ খবর
-
উত্তরাখণ্ডের সুড়ঙ্গে জলস্রোতে ভেসে, ধস নেমে মৃত ৭, এখনও ভিতরে আটকে ৩ শ্রমিক
-
ফ্ল্যাট কেনার শখ, বাবার থেকে ২ লক্ষ টানা নেন এনআরএসের মৃত নার্স! মুখ্যমন্ত্রীর কাছে সুবিচার চাইছে পরিবার
-
‘দেশু ৭’-এর প্রতিযোগী একেনবাবু! ‘কেরালায় কুরুক্ষেত্র’র প্রাক্কালে চরিত্রদের প্রথম ঝলক
-
ভারতীয় দলের বাংলাদেশ সফর এখনও সম্ভব! ঢাকা-নয়াদিল্লি টানাপোড়েনের মধ্যেই ইঙ্গিত বোর্ডের
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর