অর্ণব আইচ: মেরামতির কাজ চলাকালীন দুর্ঘটনা। বউবাজারে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল শতাব্দীপ্রাচীন বাড়ির একাংশ। সেই সময় ভিতরে কাজ চলছিল। ফলে বেশ কয়েকজন আটকে পড়েন। খবর পেয়েই ছুটে যান পুলিশ, দমকল আধিকারিকরা। সূত্রের খবর, ইতিমধ্যেই আহত অবস্থায় এক শ্রমিককে উদ্ধার করা হয়েছে। তাঁকে পাঠানো হয়েছে হাসপাতালে।
জানা গিয়েছে, বউবাজারের শ্রীনাথ দাস লেনের ওই বাড়িটি বহু পুরনো। স্বাভাবিকভাবেই সময়ের নিয়মে ভগ্নপ্রায় দশা হয়েছিল। বেশ কয়েকদিন ধরে সেখানে চলছিল মেরামতির কাজ। রবিবার সকালে সেখানেই ঘটে দুর্ঘটনা। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে নিচের তলার একটি অংশ। আটকে পড়েন কয়েকজন। এদিকে বিকট শব্দ পেয়ে ছুটে যান প্রতিবেশীরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে। আধিকারিকরা গিয়ে শুরু করে উদ্ধার করে তাঁদের। সূত্রের খবর, আশুতোষ অধিকারী নামে দক্ষিণ ২৪ পরগনার এক শ্রমিক জখম হয়েছেন। তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
সূত্রের খবর, পুলিশ, দমকলের পাশাপাশি ঘটনাস্থলে রয়েছে বিপর্যয় মোকাবিলা দল, পুরসভার উদ্ধারকারী দল, ট্রাফিক পুলিশ, সিইএসসির কর্মীরা। বহু পুরনো ওই বাড়িটিকে পুরসভার তরফে বিপজ্জনক বলে চিহ্নিত করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের তরফে কথা বলা হবে বাড়িটির মালিকদের সঙ্গে।
সর্বশেষ খবর
-
বাবুই ঘাসের হস্তশিল্পে নতুন দিশা, শিল্পীদের দক্ষতা বাড়াতে ঝাড়গ্রামে ইউনেস্কোর প্রতিনিধি দল
-
রামপুরহাটের ‘দুমকা রোড’ এখন শ্যামাপ্রসাদের নামে, জন্মদিবসে মূর্তি স্থাপন করে ঘোষণা বিধায়কের
-
পরপর টার্গেট বিজেপি নেতা-মন্ত্রীরা! দীপক, সম্বিতের পর সাইবার হামলার শিকার অজয় পোদ্দার
-
মৃত্যু-রক্ত-অস্ত্র অতীত, দুই দশক পর ক্ষমতা থেকে সরছে হামাস, গাজায় এবার অসামরিক শাসন!
-
ভারতের জার্সিতে দ্রাবিড়পুত্রর ব্যাটে ঝড়, ৫৭৫ সিঁড়ি পেরিয়ে মন্দিরে রাহুলের পুজোর পরই সাফল্য!