অরিজিৎ গুপ্ত, হাওড়া: শালিমারে (Shalimar) ব্যবসায়ীর রহস্যমৃত্যু। বুধবার নিজের বাড়ি থেকেই উদ্ধার হয়েছে তাঁর দেহ। মাথায় গুলির আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের প্রাথমিক ধারনা, আত্মঘাতী হয়েছেন ওই ব্যবসায়ী। তবে আত্মহত্যার কারণ নিয়ে রয়েছে ধোঁয়াশা।
মৃতের নাম অনিল মিশ্র (৫৬)। হাওডার শালিমারের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, এদিন সকাল ১১টা নাগাদ শালিমার কোল ডিপোর পিটিআর সাইডিংয়ের বাড়িতে থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। মাথায় গুলির আঘাতের চিহ্ন রয়েছে।
[আরও পড়ুন: কবি সুভাষ অবধি যাবে না সব মেট্রো, বুধবার থেকেই কার্যকর নয়া নিয়ম]

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বিদেশি বন্দুক থেকেই মাথা লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। পুলিশ জানিয়েছে, বিদেশি রিভলবারের লাইসেন্স রয়েছে ওই ব্যবসায়ীর নামেই। মনে করা হচ্ছে, নিজেই নিজের বন্দুক থেকে গুলি করে আত্মঘাতী হন।

স্থানীয় বাসিন্দাদের দাবি, শালিমারের এই পরিবহণ ব্যবসায়ী গত কয়েক বছর ধরেই অবসাদে ভূগছিলেন। যার ফলে আর সেভাবে ব্যবসাও করতেন না। এদিন হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে শিবপুর থানার পুলিশ।
[আরও পড়ুন: দেশের সবচেয়ে নিরাপদ শহর কলকাতা, NCRB’র রিপোর্টে খুশি লালবাজারের কর্তারা]
সর্বশেষ খবর
-
পুজোর আগে সক্রিয় মাদক পাচারচক্র! ফরাক্কায় আড়াই কোটির হেরোইন পাচারের আগে গ্রেপ্তার ৪
-
খাবারে চুল! প্রতিবাদ করায় পুরীর হোটেলে অন্তঃসত্ত্বাকে বেধড়ক ‘মার’
-
কেন্দ্রীয় বাহিনী নয়, বঙ্গে পুরভোট সামলাবে রাজ্য পুলিশই!
-
নিম্নচাপের বৃষ্টি, দোসর ভরা কোটালে গঙ্গাসাগরে ভাঙল বাঁধ, নোনা জলে প্লাবিত চাষের জমি-গ্রাম
-
বন্ধুর জন্য সঙ্গী খুঁজছেন? বানিয়ে ফেলুন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, জানাচ্ছে হালের ‘ডেট মাই ফ্রেন্ড’ ট্রেন্ড