সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় যেকোনও রকমের ফেক বা নকল পোস্ট নিয়ে বরাবরই কঠোর কলকাতা পুলিশ৷ শহরবাসী যাতে কোনও ভাবেই না বিভ্রান্তির শিকার হন, তাই জন্য সর্বদা সোশ্যাল মিডিয়ায় কড়া নজর রাখে কলকাতা পুলিশের সাইবার সেল৷ ঠিক এভাবেই সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকা ইদ সংক্রান্ত একটি পোস্টকে নকল বলে দাবি করল কলকাতা পুলিশ৷ জানিয়ে দিল, যারা এই ধরনের পোস্টের মাধ্যমে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে৷
A fake notification is doing the rounds in social media about Eid Holidays. It is false. Those who have masterminded this will be strictly dealt with as per law. pic.twitter.com/y5rRAa7QDP
Advertisement— Kolkata Police (@KolkataPolice) June 10, 2018
[খুনি কি পরিচিত কেউ? কসবায় মহিলা খুনে আরও ঘনীভূত রহস্য]
রমজান মাস চলছে, চলতি মাসের ১৬ তারিখ ইদ৷ কিন্তু তার আগেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে রাজ্য সরকারের একটি নকল নোটিস৷ যেখানে বলা হচ্ছে ইদ উপলক্ষ্যে ১২ জুন থেকে ১৫ জুন ও ১৬ জুন ছুটি ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে৷ ঠিক যেভাবে রাজ্য প্রশাসন নোটিশ দিয়ে অন্যান্য ঘোষণা করে তেমনই এই নোটিসটিও দেওয়া হয়েছে৷ শেষে রয়েছে রাজ্যের অতিরিক্ত সচিব রাজশেখর বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষরও৷
[শহরে সম্প্রীতির ছবি, ইফতারের এলাহি আয়োজন দুর্গাপুজো কমিটির]
তবে রবিবার কলকাতা পুলিশ স্পষ্ট করে দিল, এই নোটিসটি সম্পূর্ণ ভুয়ো এবং বিভ্রান্তি ছড়ানোর জন্য সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়েছে৷ এমন কোনও ছুটির ঘোষণা রাজ্য সরকারের পক্ষ থেকে করা হয়নি৷ পাশাপাশি, হুঁশিয়ারি দিয়ে বলা হয়, যারা এই ধরনের বিভ্রান্তিকর পোস্ট শেয়ার করছেন বা সোশ্যাল মিডিয়ায় আপলোড করছেন তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে৷
সর্বশেষ খবর
-
তোলাবাজি থেকে হুমকি! অভিযুক্ত তৃণমূল নেতাকে ‘ডিম স্নান’ করাল ক্ষুব্ধ জনতা, প্রকাশ্যে ভিডিও
-
দীর্ঘদিন ই-ওয়ালেট ব্য়বহার না করলেই গুনতে হবে টাকা! চটপট জেনে নিন ফি এড়ানোর উপায়
-
রেকর্ড ভেঙেও মন পড়ে ফুটবলে! বিশ্বকাপে কাকে সমর্থন করছে বৈভব?
-
বিশ্বকাপে ফুটবলারের শুশ্রূষা করতে এসে অজ্ঞান ট্রেনার নিজেই!
-
‘বাবু খেয়েছো’, আলতো যত্নেই খুশি জেন জি! কেন বাড়ছে ‘রোম্যান্টিক মিনিম্যালিজমে’র ট্রেন্ড?