সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আদালতের নির্দেশ না মানার কুপরামর্শ দিয়েছিলেন মক্কেলকে। এমনকী কলকাতা হাই কোর্টের বিচারপতিকে কুমন্তব্যও করেন। আর তার জেরে এজলাস থেকে গ্রেপ্তার আইনজীবী। চারদিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
মামলাটি ছিল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের। ওই অধ্যাপকের হয়ে হাই কোর্টে মামলা লড়েন আইনজীবী অরুণাংশু চক্রবর্তী। মামলা হেরে যান ওই অধ্যাপক। অভিযোগ, আইনজীবী তাঁর মক্কেলকে আদালতের নির্দেশ না মানার পরামর্শ দেন। তাঁর মন্তব্যের পরিপ্রেক্ষিতে যুক্তিও দেন আইনজীবী। দাবি করেন, রায়দানের পর আদালতের নির্দেশ মানেন না অনেকেই। তাতে কারও কিছুই হয় না। শুধু তা নয়। বিচারপতি কৌশিক চন্দের বিরুদ্ধে কুমন্তব্য করার অভিযোগও ওঠে।
শুক্রবার আবার বিচারপতি কৌশিক চন্দের এজলাসে ওঠে মামলা। পুরো ঘটনা শুনে রেগে আগুন বিচারপতি। এজলাস থেকে আইনজীবীকে গ্রেপ্তারির নির্দেশ দেন বিচারপতি চন্দ। সেই অনুযায়ী তৎক্ষণাৎ আইনজীবীকে গ্রেপ্তার করা হয়। জেলে নিয়ে যাওয়ার নির্দেশ দেন বিচারপতি। সেই মতো চারদিনের জেল হেফাজত হয়েছে আইনজীবী। এই ঘটনায় স্বাভাবিকভাবেই জোর শোরগোল। বলে রাখা ভালো, এর আগেও একাধিক বিচারপতির ভর্ৎসনার শিকার হন আইনজীবী অরুণাংশু চক্রবর্তী।
সর্বশেষ খবর
-
‘ইসলামই শ্রেষ্ঠ’, মন্তব্য কর্নাটকের মন্ত্রীর, হিন্দু ধর্মকে হেয় করার অভিযোগ বিজেপির
-
ঠোঁটে সারাক্ষণ কৃষ্ণনাম, সাধু বেশে আশ্রয় নিয়ে একের পর এক মঠে লুট! তারপর…
-
নেপালের দুর্যোগে ভাসবে উত্তরপ্রদেশ? ফুঁসছে নারায়ণী-গণ্ডক, প্লাবনের শঙ্কায় সতর্কতা একাধিক জেলায়
-
পাথর হয়েছিল পিত্তথলিতে, অস্ত্রোপচার হল অ্যাপেনডিক্স! কাঠগড়ায় এনআরএস হাসপাতাল
-
হবু স্ত্রী ইউরোপের রাজকন্যা! বিলাওয়াল ভুট্টোর বিয়ে নিয়ে জল্পনা, কী বলছে পাকিস্তান পিপলস পার্টি?