Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১১ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ২৭ জুন ২০২৬
Tortoise

ক্রেতা সেজে খোঁজখবর, বেআইনিভাবে কচ্ছপ বিক্রি চক্রের পাণ্ডাকে গ্রেপ্তার করল পুলিশ

কচ্ছপ বিক্রি চক্রের নেপথ্যে আরও অনেকে রয়েছে বলেই অনুমান তদন্তকারীদের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৩, ২০২৩, ১৪:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৩, ২০২৩, ১৪:২৩

options
link
ক্রেতা সেজে খোঁজখবর, বেআইনিভাবে কচ্ছপ বিক্রি চক্রের পাণ্ডাকে গ্রেপ্তার করল পুলিশ zoom
প্রতীকী ছবি।

দিশা ইসলাম, সল্টলেক: বেআইনিভাবে কচ্ছপ বিক্রির অভিযোগ। ক্রেতা সেজে কচ্ছপ বিক্রি চক্রের পাণ্ডাকে গ্রেপ্তার করল পুলিশ। নিউটাউন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেলের আধিকারিকরা। উদ্ধার ১১ কেজি ওজনের দুটি কচ্ছপ।

পুলিশ সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেলের আধিকারিকদের কাছে খবর আসছিল এক ব্যক্তি বাইকে করে রাজারহাট, নিউটাউন সংলগ্ন বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে কচ্ছপ বিক্রি করছে। সেই খবরের সূত্র ধরেই ক্রেতা সেজে আধিকারিকরা তার সঙ্গে যোগাযোগ করে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: প্রাণহানির আশঙ্কা! ফলক বিতর্কের মাঝে বিশ্বভারতীর আধিকারিকের পোস্টে চাঞ্চল্য]

বৃহস্পতিবার নিউটাউন এলাকায় ওই ব্যক্তি কচ্ছপ বিক্রি করছিলেন। সেই সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ১১ কেজি ওজনের দুটি কচ্ছপ। এর পরেই অভিযুক্ত ওই কচ্ছপ ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। আজ ধৃতকে আদালতে তোলা হবে।

Tortoise

ক্রাইম কন্ট্রোল সেলের আধিকারিকদের অনুমান, এর পিছনে একটি বড় চক্র কাজ করছে। কচ্ছপগুলি কোথা থেকে নিয়ে আসা হয়, কোথায় মজুত করে রাখা হয়, নেপথ্যে আর কে কে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এই সংক্রান্ত খোঁজখবর পাওয়া যাবে বলেই আশাবাদী তদন্তকারীরা।

[আরও পড়ুন: প্রয়াত নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মা, শোকপ্রকাশ মমতার]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.