Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ শ্রাবণ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৩ আগস্ট ২০২৬
Dumdum

যৌনাঙ্গে লঙ্কার গুঁড়ো, গায়ে ক্ষতচিহ্ন! দমদমের হোমে চূড়ান্ত নৃশংসতার শিকার নাবালিকা

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২০, ২০২১, ২১:০৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২০, ২০২১, ২১:০৫

options
link
যৌনাঙ্গে লঙ্কার গুঁড়ো, গায়ে ক্ষতচিহ্ন! দমদমের হোমে চূড়ান্ত নৃশংসতার শিকার নাবালিকা zoom
Advertisement

কলহার মুখোপাধ্যায়, বিধাননগর: হোমে ফের চরম নৃশংসতার শিকার নাবালিকা। এবার ঘটনাস্থল দমদম (DumDum)। অভিযোগ, হোমের কয়েকজন আবাসিকই নির্যাতন করেছে ওই নাবালিকার উপর। ইতিমধ্যেই এই ঘটনায় হোমের মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গিয়েছে, ওই নাবালিকার বাবা-মার মৃত্যু হয়েছে বেশ কিছুদিন আগে। বোনের সঙ্গে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের তালদি গ্রামে মাসির বাড়িতে থাকত সে। দিব্যি কাটছিল দিন। সূত্রের খবর, কিছুদিন আগে স্ত্রীর সঙ্গে কোনওরকম আলোচনা না করেই ওই দুই নাবালিকাকে দমদমের ওই হোমে রেখে যান তাদের মেসো। সেই থেকে তাদের সঙ্গে কোনও যোগাযোগ নেই মাসির। আগে বহুবার স্বামীর কাছে ওদের দেখতে যাওয়ার আবদার করলেও লাভ হয়নি। ওই বধূ জানান, সম্প্রতি কার্যত জোরপূর্বক স্বামীর সঙ্গে বোনঝিদের দেখতে দমদমের ওই হোমে হাজির হন তিনি। দেখতে পান, বারান্দায় পড়ে যন্ত্রণায় কষ্ট পাচ্ছে এক নাবালিকা। তার গায়ে প্রচুর ক্ষতচিহ্ন। জানতে পারেন, নাবালিকার যৌনাঙ্গে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেওয়া হয়েছে, খুন্তি দিয়ে আঘাতও করা হয়েছে। সঙ্গে সঙ্গে দুই কিশোরীকে ক্যানিংয়ে ফিরিয়ে নিয়ে যান তিনি।

Advertisement

[আরও পড়ুন: আসন রফা নিয়ে জটিলতা অব্যাহত, জোট শরিকদের প্রচারে দেখা মিলছে না অধীরের]

ওই বধূর এক প্রতিবেশী গোটা ঘটনা ক্যানিং থানা ও চাইল্ড লাইনে জানান। পুলিশ নাবালিকাদের সঙ্গে দেখা করে কথা বলেন। দমদম থানায় অভিযোগ দায়েরের নির্দেশ দিয়েছেন তাঁরা। ইতিমধ্যেই এই ঘটনায় হোমের মালিককে গ্রেপ্তার করা হয়েছে বলেই খবর। এই প্রথম নয়, এর আগেও বাংলার একাধিক হোমে নিগৃহীত হয়েছে নাবালিকারা। শাস্তিও পেয়েছে অভিযুক্তরা। ফের একই ঘটনার পুনরাবৃত্তি বঙ্গে।

[আরও পড়ুন: রবিবারই পদ্মে শিশির! কাঁথির সাংসদকে অমিত শাহর সভায় আমন্ত্রণ কেন্দ্রীয় মন্ত্রীর]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.