অর্ণব আইচ ও নিরুফা খাতুন: ফের খাস কলকাতায় হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বহুতলের সিঁড়ি। আটকে পড়লেন ৫৪ জন। জখম ১। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য বেনিয়াপুর লেন এলাকায়। ঘটনাস্থলে গিয়ে বাসিন্দাদের উদ্ধার করেছে দমকল।
কলকাতা পুরসভার ৬০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ৩ নম্বর গোরাচাঁদ লেন। মূলত বসতি এলাকা। সেখানেই ছিল বহু পুরনো এই বহতলটি। সূত্রের খবর অনুযায়ী, সেখানে কমপক্ষে ১০০ জনের বাস। তবে কারও অবস্থাই বিশেষ ভাল নয়। ফলে বিপজ্জনক ওই বাড়িতেই দীর্ঘদিন ধরে থাকতেন তাঁরা। রবিবার বেলা ১১ টা নাগাদ আচমকা বিপত্তি। হুড়মুড়িয়ে চারতলা থেকে ভাঙতে শুরু করে সিঁড়ি। আতঙ্কে বাসিন্দারা হুড়োহুড়ি শুরু করে দেন নামার জন্য। কেউ কেউ বেরতে পারলেও প্রায় ৫৪ জন আটকে পড়েন।
[আরও পড়ুন: হিংসাই যেন দস্তুর, ক্ষমতায় যেই থাক, বারবার রক্তাক্ত হয়েছে বাংলার পঞ্চায়েত ভোট]
খবর পেয় ঘটনাস্থলে যায় দমকলের আধিকারিকরা। দীর্ঘক্ষণের চেষ্টায় বাসিন্দাদের সুস্থভাবে উদ্ধার করা গিয়েছে। তবে গুরুতর জখম একজন। তিনি ভরতি ট্রমা কেয়ার সেন্টারে। এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর কাইজার জামিল বলেন,”বহু পুরনো বহুতল। সম্প্রতি চাঁদা তুলে কিছু মেরামতি হয়েছিল। তবে সিঁড়ির কাজ হয়নি। সেখানেই ঘটল বিপত্তি।” জানা গিয়েছে, মেরামতির কাজের পর ফের বাসিন্দাদের বাড়িতে ফেরানো হবে।
[আরও পড়ুন: গুলি, পোস্টার-বোমা, ল্যান্ডমাইন অতীত! উৎসবের মেজাজে ভোট মিটল পাহাড় ও জঙ্গলমহলে]
সর্বশেষ খবর
-
মহারাষ্ট্রে ভক্তদের মাথার উপর হুড়মুড়িয়ে ভাঙল মন্দিরের ছাদ, মৃত অন্তত ৫, চাপা পড়ে বহু
-
বোরখা পরা মহিলাদের পছন্দ করেন না ইমতিয়াজ! কারণ ব্যাখ্যা পরিচালকের
-
মোদির মুখে ‘ক্যালকাটা কিলিং-নোয়াখালি দাঙ্গা’, পশ্চিমবঙ্গের ভারত অন্তর্ভুক্তিতে শ্যামাপ্রসাদের অবদান স্মরণ
-
‘শিব সেনা এখন একটাই, কোনও শিবির অবশিষ্ট নেই’, উদ্ধবের ঘরে বিদ্রোহের মাঝেই বার্তা শাহের
-
মাঠে নেমেই হ্যাটট্রিক! ভারতের ১০৭৮টি ওয়ানডে ম্যাচে প্রথমবার, নতুন নজির রোহিতের