অর্ণব আইচ: খাস কলকাতায় ট্রাফিক সার্জেন্টকে (Traffic sergeant) হেনস্তা। পর্ণশ্রী এবং গার্ডেনরিচে আক্রান্ত পুলিশকর্মী। দু’টি ঘটনারই তদন্ত শুরু হয়েছে। পর্ণশ্রীর ঘটনায় এখনও গ্রেপ্তার তিনজন।
শনিবার রাত দশটা নাগাদ বেহালার শকুন্তলা পার্ক এলাকার রাস্তায় যানচলাচল সামাল দেওয়ার দায়িত্বে ছিলেন ট্রাফিক সার্জেন্ট সুদীপ্ত মিত্র। তিনি ডায়মন্ড হারবার রোড ট্রাফিক গার্ডে কর্মরত। নাকা তল্লাশি চলছিল। সেই সময় সুজয় মণ্ডল নামে হেলমেটবিহীন এক বাইক চালকের পথ আটকান ওই ট্রাফিক সার্জেন্ট। ওই যুবক ট্রাফিক সার্জেন্টকে জানায়, সে এলাকার বাসিন্দা। তাই হেলমেট পরেনি। তা সত্ত্বেও ট্রাফিক সার্জেন্ট তাকে পাকড়াও করায় উত্তেজিত হয়ে পড়ে ওই যুবক। কথা কাটাকাটি শুরু হয় দু’জনের।
[আরও পড়ুন: Aryan Khan: ‘বিজেপি নেতার সাহায্যে আরিয়ানকে অপহরণ করেন সমীর ওয়াংখেড়ে’, বিস্ফোরক মহারাষ্ট্রের মন্ত্রী]
এরপর ছেড়ে দেওয়া হয় ওই যুবককে। সে চলে যায়। তবে নিমেষের মধ্যে ট্রাফিক সার্জেন্ট আরও কয়েকজন যুবককে জড়ো করে নিয়ে আসে। অভিযোগ, ওই যুবকেরা ট্রাফিক সার্জেন্টকে মারধর করে। এরপর সোজা পর্ণশ্রী থানায় যান ওই ট্রাফিক সার্জেন্ট। গোটা ঘটনাটি পুলিশকে জানান। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ এখনও পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করে। ধৃতেরা হল বেহালার শকুন্তলা পার্কের বাসিন্দা সুজয় মণ্ডল। রাজু সিং এবং তপব্রত শীল নামেও দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে রাজু বাগ নামে এক যুবক এখনও অধরা।
বেহালার শকুন্তলা পার্কের পাশাপাশি বাঁধা বটতলা ক্রসিংয়ের কাছে পাহাড়পুর রোডেও একই ঘটনা ঘটে। হেনস্তার শিকার হন এক ট্রাফিক সার্জেন্ট। দেবাশিস দাস নামে ওই ট্রাফিক সার্জেন্টকে মেটিয়াবুরুজ সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভরতি করা হয়। এই ঘটনায় গার্ডেনরিচ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
[আরও পড়ুন: কলকাতা-হাওড়ার পুর নির্বাচনের-সূচি চূড়ান্ত! কমিশনের সিলমোহরের অপেক্ষা]
সর্বশেষ খবর
-
লন্ডনে প্রধান বিচারপতি সূর্য কান্তকে হেনস্তা! নিন্দায় সরব ভারত, নেপথ্যে ডিপ স্টেট?
-
ডিম হাতে শওকতের অপেক্ষা ভাঙড়ের জনতার, ‘মাছ চোর’ গানের ছন্দে নাচ এনআইএ অফিসের সামনে
-
খোসা ছাড়ানো যাচ্ছে না, স্বাদ মাটির মতো! আলু সেদ্ধ করার সময় এই ভুলগুলো করছেন কি?
-
‘স্মৃতিভ্রংশে’ ভুগছিল চ্যাটজিপিটি, সতর্ক ওপেনএআই, এবার আপনাকে ভুলবে না চ্যাটবট!
-
শেষ সূর্য জমানা! ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স, প্রথমবার জাতীয় দলে বৈভব