অর্ণব আইচ: নিজের বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু হল এক তরুণী। বৃহস্পতিবার সকালে তালতলার একটি আবাসনের চারতলা থেকে নিচে সোজা রাস্তায় পড়ে যান তিনি। দুর্ঘটনা নাকি পরিকল্পনামাফিক খুন করা হয়েছে ওই তরুণীকে, তা খতিয়ে দেখছে তালতলা থানার পুলিশ। ঘটনার প্রকৃত কারণের খোঁজে ইতিমধ্যেই তরুণীর আত্মীয় এবং স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।
বর্ষার ঝোড়ো ব্যাটিংয়ের পরেই বদলাতে শুরু করেছে আবহাওয়া। তাপমাত্রা কিছুটা কমায় হালকা শীতের পরশ উপভোগ করছেন আমজনতা। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সকাল বাড়ির তোশক রোদে দিতে গিয়েছিলেন রাশিয়া রহমান নামে এক তরুণী। আচমকাই চারতলা থেকে নিচে রাস্তায় পড়ে যান ওই তরুণী। রাস্তার পাশেই সেই সময় এক মহিলা শুয়েছিলেন। তিনিই চিৎকার করতে শুরু করেন। তার হাঁকডাকেই কাকভোরে ঘুম ভেঙে যায় পাড়া প্রতিবেশীরা। একে একে জড়ো হন প্রত্যেকেই। ঘটনাস্থলে দৌড়ে আসেন ওই তরুণীর অভিভাবকেরা। ততক্ষণে ঘটনাস্থলে রক্তবন্যা বয়ে গিয়েছে। রক্তে মাখামাখি অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করে মল্লিকবাজারের নিউরোসায়েন্সে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণের মধ্যে চিকিৎসকেরা জানিয়ে দেন মারা গিয়েছেন ওই তরুণী। তালতলা থানার পুলিশ তরুণীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
[আরও পড়ুন: ভরসা স্থানীয় মুখ, উপনির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা তৃণমূলের]
তরুণীর মৃত্যুর কারণ নিয়ে ধন্দে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, চারতলার ছাদ থেকে নিচে পড়ে যান ওই তরুণী। তবে তাঁকে কেউ ধাক্কা দিয়েছিলেন নাকি এই ঘটনা নিছকই দুর্ঘটনা, তা খতিয়ে দেখছে তালতলা থানার পুলিশ। ঘটনার প্রত্যক্ষদর্শী এবং নিহতদের পরিজনদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা।
সর্বশেষ খবর
-
বাঘের সঙ্গে লড়াই অমিতাভের! অভিষেকের জন্মের পরই কেন এমন ‘চ্যালেঞ্জ’ নেন বিগ বি?
-
কলকাতা থেকে মাত্র ৪ ঘণ্টার দূরত্বে পাহাড়-ঝরনায় ঘেরা ৫ অফবিট ডেস্টিনেশন, ঘুরে আসুন সপ্তাহান্তে
-
উমর খালিদের বই ‘ফ্র্যাকচার্ড কমিউনিটিস’ নিয়ে আলোচনা, শেষ মুহূর্তে অনুষ্ঠান বাতিল করল জেএনইউ
-
মসলিন সুতোর বুননে বিশেষ শাড়ি, অনন্য ডিজাইন, রাষ্ট্রপতি পুরস্কার পেলেন ফুলিয়ার ২ শিল্পী
-
হরমুজ জট ছাড়াতে ইরানের সঙ্গে চুক্তির খুব কাছে ওমান, জলপথের মাইন সরাতে লাগবে একমাস