Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

শহরে বেআইনি অস্ত্র কারবারের পর্দাফাঁস, তপসিয়ায় গ্রেপ্তার ১

উদ্ধার বন্দুক, ম্যাগাজিন ও গুলি৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৯, ২০১৮, ১৭:০৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৯, ২০১৮, ১৭:০৩

options
link
শহরে বেআইনি অস্ত্র কারবারের পর্দাফাঁস, তপসিয়ায় গ্রেপ্তার ১ zoom

অর্ণব আইচ: শহরে বেআইনি অস্ত্র কারবারের পর্দাফাঁস৷ তপসিয়ায় অস্ত্র-সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী৷ ধৃতের কাছ থেকে বন্দুক, ম্যাগাজিন ও দুটি গুলি৷ তবে বাকি দুই অভিযুক্ত পালিয়েছে৷ তাদের সন্ধানে তল্লাশি করছে পুলিশ৷

[ দমদম বিমানবন্দরে অভিনব কায়দায় গুঁড়ো সোনা পাচারের পর্দাফাঁস]

Advertisement

কিন্তু, শহরে বেআইনি অস্ত্র কারবারের সন্ধান মিলল কীভাবে? শনিবার সন্ধ্যায তপসিয়ার সি এন রায় রোডের গোলমঠ এলাকায় অস্ত্র বিক্রির পরিকল্পনা করেছিল দুষ্কৃতীরা৷ গোপন সূত্রে খবর পুলিশের কাছে খবর পৌছয়৷ জানা গিয়েছে, শনিবার সন্ধ্যে সাতটা নাগাদ তিনজন ব্যক্তি গোলমঠ এলাকার দিকে আসছিল৷ সন্দেহ হওয়ায় তাদের পথ আটকান পুলিশকর্মীরা৷ পরিস্থিতি বেগতিক বুঝে দু’জন পালিয়ে যায়৷ আর একজনকে ধাওয়া করেন তপসিয়া থানার পুলিশ আধিকারিকরা৷ শেষপর্যন্ত তপসিয়া রোডে ধরা পড়ে সে৷ ধৃতের কাছ থেকে বন্দুক, ম্যাগাজিন ও দুটি গুলি উদ্ধার করেছেন তদন্তকারীরা৷

ধৃতের মহম্মদ ওয়াহিদ৷ ওয়াহিদ ও তার দুই সঙ্গী বেআইনি অস্ত্র কারবারের সঙ্গে জড়িত৷ পুলিশের দাবি, শনিবার সন্ধ্যেবেলায় অস্ত্র বিক্রির করার জন্য দুই সঙ্গীর সঙ্গে তপসিয়ার গোলমঠ এলাকার আসছিল ওয়াহিদ৷ কিন্তু পুলিশের তৎপরতায় পরিকল্পনা ভেস্তে যায়৷ বাকি দু’জন পালিয়ে গেলেও, ধরা পড়ে যায় ওয়াহিদ৷ অস্ত্র আইনে মামলা রুজু করে তদন্তে নেমেছে তপসিয়া থানার পুলিশ৷ বাকি দু’জন অস্ত্র ব্যবসায়ীর খোঁজে তল্লাশি চলছে৷ দিন কয়েক আগে খাস কলকাতায় এক গোয়েন্দা আধিকারিকদের বাড়ি থেকে ১১টি আগেয়াস্ত্র উদ্ধার করেছিল পুলিশ৷ তদন্তকারীদের দাবি, আগ্নেয়াস্ত্রগুলির কোন লাইন্সেস নেই৷ অভিযুক্ত গোয়েন্দা আধিকারিকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করছিল পুলিশ৷

[ প্রতারণার ফাঁদে মহিলা, চোখের পলকে অ্যাকাউন্ট থেকে গায়েব ৪০ হাজার টাকা]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.