সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাসপাতালে ভর্তি করেও শেষ রক্ষা হল না। এসএসকেএমে মৃত্যু হল ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার গাড়ির ধাক্কায় আহত যুবকের। জানামাত্রই দুঃখপ্রকাশ করলেন বিধায়ক।
মঙ্গলবার সকালে ভাঙড় থেকে কলকাতা যাচ্ছিলেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। বামনঘাটা এলাকায় ঘটে দুর্ঘটনা। বিধায়কের গাড়ির সামনে থাকা কলকাতা পুলিশের পাইলট কার ধাক্কা দেয় সামনের একটি বাইকে। ছিটকে পড়ে যান ওই বাইক আরোহী। গুরুতর জখম হন ওই যুবক। চুরমার হয়ে যায় বাইক। এরপর পাইলট কারটি ধাক্কা দেয় একটি বিদ্যুতের খুঁটিতে। দুমড়ে যায় গাড়ির সামনের অংশ। পিছনের গাড়িতেই ছিলেন বিধায়ক। চালকের বুদ্ধির জেরে অল্পের জন্য রক্ষা পান তিনি।
আহত যুবক, অর্থাৎ কড়েয়া থানা এলাকার বাসিন্দা মহম্মদ তাজউদ্দিনকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। শুরু হয় চিকিৎসা। কিন্তু তাতেও লাভ হল না। কয়েকঘণ্টার মধ্যেই মৃত্যুর কোলে ঢোলে পড়লেন যুবক। বিষয়টা জানার পরই দুঃখপ্রকাশ করেন বিধায়ক শওকত। তিনি বলেন, “গাড়িটা ব্রেক ডাউন হওয়ার ফলেই এই ঘটনা। দুর্ভাগ্যজনক ঘটনা।”
সর্বশেষ খবর
-
জিমন্যাস্টিক্সে ফাইনালে প্রণতি নায়েক, অব্যবস্থার শিকার, একার লড়াইয়েও চমক বঙ্গকন্যার
-
সাংসদ যেন কৃষক! নিজের বাড়িতে করম পুজোয় মাতলেন জ্যোতির্ময় সিং মাহাতো
-
‘বন্ধুত্বে’র প্রতিদান! মুকুন্দপুরে মমতাপন্থীদের ‘আক্রান্ত’ হওয়ার প্রতিবাদ কংগ্রেসের, সুগম জোটের পথ?
-
চৈতন্য ও সুলক্ষণা, ২ হস্তিশাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী, কেন এই নাম? জানালেন নিজেই
-
এবিভিপি-টিএমসিপি সংঘর্ষের জের! ১ মাস বন্ধ বারাসত বিশ্ববিদ্যালয়ের হস্টেল! বেরিয়ে গেলেন ছাত্ররা