অর্ণব আইচ: জাল টাকা পাচারের অভিযোগে জেল খাটতে হয়েছিল। সাজা শেষে মুক্ত হয়ে ফের একই কাজ। আবারও একই অভিযোগে এসটিএফের (STF) জালে অভিযুক্ত। শনিবার তপসিয়া থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করল এসটিএফ। উদ্ধার করা হয়েছে দেড় লক্ষ টাকার জাল নোট।
জানা গিয়েছে, ধৃতের নাম রাকিমুল শেখ। বয়স ৩০ বছর। মালদহের (Malda) কালিয়াচকের বাসিন্দা তিনি। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্র মারফত খবর পেয়ে শনিবার দুপুরে তপসিয়ায় তল্লাশি চালায় এসটিএফ। সেখানেই দেড় লক্ষ টাকার জাল নোট-সহ রাকিমুলকে গ্রেপ্তার করে এসটিএফ। উদ্ধার হওয়া নোট গুলি সবই পাঁচশো টাকার বলে খবর।
[আরও পড়ুন: সেলফি তুলতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেল কলেজ ছাত্র, জোরদার তল্লাশি বাগবাজার এলাকায়]
জানা গিয়েছে, এর আগেও রাকিমুলের বিরুদ্ধে জাল নোট পাচারের অভিযোগ উঠেছিল। শুধু তাই নয়, শাস্তির মুখেও পড়তে হয়েছিল। জেল মুক্তির পর ফের একই কাজের অভিযোগে গ্রেপ্তার করা হল রাকিমুলকে। তদন্তকারীরা জানিয়েছে, রাকিমুল ছাড়া আর কে বা কারা জড়িত এই চক্রের সঙ্গে তা খতিয়ে দেখা হবে।
[আরও পড়ুন: তদন্ত শুরুর ৭২ দিনের মাথায় মোমিনপুর কাণ্ডে চার্জশিট পেশ NIA’র, তালিকায় নাম ১৬ জনের]
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ