সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় দেওয়া ছবি সুপার ইম্পোজের পর ভাইরাল করার হুমকি। তার জেরেই আতঙ্কিত আনন্দপুরের এক দম্পতি। ছবি ভাইরাল যাতে না হয় তার ভয়ে সোশ্যাল মিডিয়ায় আলাপ হওয়া ওই যুবক যা বলছে আপাতত সেই মতো কথাবার্তা চালিয়ে যাচ্ছেন দম্পতি। আনন্দপুর থানায় ওই দম্পতি অভিযোগ দায়ের করেন। বুধবার লালবাজারের সাইবার সেলেও অভিযোগ দায়ের করেছেন ওই গৃহবধূ।
আনন্দপুরের এক গৃহবধূর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক যুবকের সঙ্গে আলাপ হয়। প্রায়ই ওই যুবকের সঙ্গে মেসেজ চালাচালি হত ওই গৃহবধূর। আচমকাই ওই যুবক গৃহবধূর নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দেয়। তাতেই আতঙ্কিত হয়ে পড়েন গৃহবধূ। গোটা ঘটনাটি তাঁর স্বামীকে জানান তিনি। তাঁর দাবি, যে যুবকের সঙ্গে তিনি মেসেজে কথা বলেন তার প্রোফাইলে থাকা নাম-পরিচয় সবই মিথ্যে। সে গৃহবধূর প্রোফাইলে আপলোড করা সমস্ত ছবি ডাউনলোড করেছে। সেই ছবিগুলি সুপার ইম্পোজ করে। ওই ছবিগুলি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। গৃহবধূর আরও অভিযোগ, ওই ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে তাঁকে কুপ্রস্তাব দেওয়া হচ্ছে। তাই বাধ্য হয়েই গৃহবধূ আপাতত সোশ্যাল মিডিয়ায় আলাপ হওয়া যুবকের সঙ্গে বাধ্য হয়ে কথা বলছেন গৃহবধূ। কথা না বললে ছবি ভাইরাল হয়ে যাওয়ার আতঙ্কে দিন কাটছে তাঁর।
[আরও পড়ুন: চিনা ভাইরাসের মোকাবিলায় প্রস্তুত কলকাতা, বেলেঘাটা আইডিতে খুলল বিশেষ ওয়ার্ড]
আনন্দপুর থানায় ওই দম্পতি অভিযোগ দায়ের করেন। বুধবার লালবাজারের সাইবার সেলেও অভিযোগ দায়ের করেছেন ওই গৃহবধূ। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। ওই যুবক ফেক প্রোফাইল তৈরি করায় তার নাম-পরিচয় জানা যায়নি।
সর্বশেষ খবর
-
মারাদোনার বিশ্বজয়ের মাঠে উদ্বোধনী ম্যাচে জয়ী মেক্সিকো, ৩টি লাল কার্ড দেখিয়ে চর্চায় রেফারি
-
‘ভয়ংকর হামলা’র হুমকি দিয়েও ইউ টার্ন! ইরানের সঙ্গে ‘সন্ধি’র পথে ট্রাম্প, আপাতত আক্রমণ স্থগিত
-
‘আইপ্যাকই ভরাডুবির কারণ’, হারের পর বিস্ফোরক নির্বাচনে ‘নিষ্ক্রিয়’ অনুব্রত
-
শাকিরার পাওয়ার, মেক্সিকোর ঐতিহ্যে বিশ্বকাপের বোধন, উদ্বোধনী অনুষ্ঠান মাতালেন আর কারা?
-
সাড়ে ৫ ঘণ্টা সিআইডির জেরার পর ভবানী ভবন থেকে মমতার বাড়িতে অভিষেক, ১৪ জুন ফের তলব