ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: প্রবীণ-নবীন বিতর্কের মাঝে কালীঘাটে দলীয় বৈঠকে মমতার পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর মাঝে সুব্রত বক্সি। পশ্চিম মেদিনীপুরের জেলা নেতৃত্বকে নিয়ে বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে নতুন দায়িত্বও দিলেন মমতা।
মাসদুয়েক পরই মেগা ফাইট। তার আগে পশ্চিম মেদিনীপুর জেলা নেতৃত্বকে নিয়ে বুধবার কালীঘাটে বৈঠকে বসেন মমতা। গোষ্ঠীদ্বন্দ্ব রুখতে কড়া বার্তা দেন দলনেত্রী। বেশ কয়েকজন মুখপাত্রদের নিয়েও উষ্মাপ্রকাশ করেন। বেশ কয়েকজন মুখপাত্র বদলের নির্দেশও দেন মমতা। বলে রাখা ভালো, এই মুহূর্তে তৃণমূলে মোট ২১ জন মুখপাত্র রয়েছেন। তবে কোন কোন মুখপাত্র বদল হবে সে বিষয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি। কাদের বদল করা হবে, কাকেই বা নতুন মুখপাত্র করা হবে, সে বিষয়ে অবশ্য সিদ্ধান্ত নেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সি। ওয়াকিবহাল মহলের মতে, নবীন-প্রবীণ বিতর্কের মাঝে অভিষেক এবং সুব্রত বক্সিকে মুখপাত্র বাছাইয়ের সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
[আরও পড়ুন: ‘কেউ কারও বিরুদ্ধে প্রকাশ্যে বললে ছেঁটে ফেলা হবে’, অভিষেককে পাশে নিয়ে বার্তা মমতার]
চলতি বছর শুধুমাত্র নিজের সংসদীয় কেন্দ্রের কর্মসূচিতেই দেখা গিয়েছে অভিষেককে। গত রবিবার পৈলানে ‘শ্রদ্ধার্ঘ’ কর্মসূচি করেন তিনি। মূলত ডায়মন্ড হারবারকে ফোকাস করেই যে কাজ করবেন, সে বার্তাও দিয়েছিলেন। তার পর বুধবারের বৈঠকে অবশ্য প্রথমে কিছু বলতে চাননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা তাঁকে বলেন, “তুই যখন এসেছিস তখন কিছু বল।” তার পরই তিনি দলীয় নেতা-কর্মীদের জোটবদ্ধ হয়ে কাজ করার কথা বলেন। যদিও এদিনের বৈঠকে তৃণমূলের সেনাপতি অভিষেক আরও একবার স্পষ্ট করে জানান, দলনেত্রীর নির্দেশমতোই তিনি কাজ করবেন।
[আরও পড়ুন: ৫ বছরে ২ লক্ষ কোটি বিনিয়োগ গুজরাটে, ১ লক্ষ চাকরি! বড় ঘোষণা আদানির]
সর্বশেষ খবর
-
মহাপ্রলয় গিলে খেয়েছে গোটা গ্রাম, কীভাবে ১৬৪৩ পড়ুয়ার প্রাণ বাঁচালেন এক শিক্ষক?
-
ড্রয়ের অঙ্ক নয়, কাস্টমসকে উড়িয়েই কলকাতা লিগের সুপার সিক্সে ইস্টবেঙ্গল
-
রাতের খাবার শেষে মিষ্টির জন্য মন আনচান, নেপথ্যে ম্যাগনেশিয়ামের ঘাটতি না অন্য কারণ?
-
কর্নাটকে পিএসসি পরীক্ষায় ব্যাপক দুর্নীতি! সিআইডি হেফাজতে আইএএস, বাড়িতে তল্লাশি ইডির
-
আর দেখা যাবে না মিষ্টি হেসে বাহারি মেনুর আবদার! প্রয়াত ‘মা-মাসি কিচেনে’র সেই প্রিয় ‘দাদু’