Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২১ জুলাই ২০২৬
প্রয়াত মুকুল রায়
Mukul Roy Death

সদ্য পিতৃহারা শুভ্রাংশুকে একা ছাড়ছেন না, মুকুল রায়ের দেহ নিয়ে কাঁচরাপাড়ায় অভিষেক

বহুদিন চিকিৎসাধীন থাকার পর রবিবার রাতে নিউটাউনের বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় ৭১ বছরের মুকুল রায়ের।

Advertisement
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ১৫:১৩

link
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ১৫:১৩

options
link
সদ্য পিতৃহারা শুভ্রাংশুকে একা ছাড়ছেন না, মুকুল রায়ের দেহ নিয়ে কাঁচরাপাড়ায় অভিষেক zoom
বিধানসভায় মুকুল রায়কে শ্রদ্ধা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নিজস্ব ছবি

বসন্তের শুরুতেই বঙ্গ রাজনীতিতে নক্ষত্র পতন। রবিবার রাতে প্রয়াত হয়েছেন বঙ্গ রাজনীতি চাণক্য বলে পরিচিত, বর্ষীয়ান তৃণমূল নেতা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুকুল রায় (Mukul Roy)। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। দীর্ঘদিন ধরে বয়সজনিত একাধিক রোগে ভুগছিলেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক। বাবাকে এভাবে হারিয়ে (Mukul Roy Death) পুত্র শুভ্রাংশু রায় কার্যত দিশেহারা। এমতাবস্থায় তাঁকে একা ছেড়ে দিচ্ছে না দল। পিতৃহারা শুভ্রাংশুর পাশে একেবারে যথার্থ বন্ধুর মতো দাঁড়িয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

মুকুল রায়কে বিধানসভায় শ্রদ্ধা বিভিন্ন রাজনৈতিক দলের। নিজস্ব ছবি

নিউটাউনের হাসপাতাল থেকে মুকুল রায়ের মৃতদেহ বিধানসভায় আসার পর তাঁকে শ্রদ্ধা জানান রাজনৈতিক ব্যক্তিত্বরা। এখান থেকে কাঁচরাপাড়ার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে সদ্যপ্রয়াত নেতা। আর এই যাত্রায় মুকুলপুত্রের সঙ্গী হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, কাঁচরাপাড়ার বাড়ি থেকে শ্মশানে শেষকৃত্য পর্যন্ত শুভ্রাংশুর সঙ্গেই থাকবেন অভিষেক (Abhishek Banerjee)।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পিতৃহারা শুভ্রাংশুর পাশে একেবারে যথার্থ বন্ধুর মতো দাঁড়িয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিউটাউনের হাসপাতাল থেকে মুকুল রায়ের মৃতদেহ বিধানসভায় আসার পর তাঁকে শ্রদ্ধা জানান রাজনৈতিক ব্যক্তিত্বরা। এখান থেকে কাঁচরাপাড়ার বাড়িতে নিয়ে যাওয়া হবে সদ্যপ্রয়াত নেতা। আর এই যাত্রায় মুকুলপুত্রের সঙ্গী হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, কাঁচরাপাড়ার বাড়ি থেকে শ্মশানে শেষকৃত্য পর্যন্ত শুভ্রাংশুর সঙ্গেই থাকবেন অভিষেক।

তৃণমূলের জন্মলগ্ন থেকে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোদ্ধা মুকুল রায়। বাংলা এবং দিল্লি, দু’জায়গাতেই কাঁধে কাঁধ মিলিয়ে রাজনৈতিক লড়াই করেছেন এই দু’জন। অভিজ্ঞতা ভরপুর মুকুল রায়ের থেকে নানা সময়ে নানা পরামর্শ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেসব ঋণ ভোলার নয়। তবে মাঝে বঙ্গ রাজনীতির ‘চাণক্য’ মুকুল রায়ের রাজনৈতিক জীবন অন্য খাতে বয়ে গিয়েছিল। ২০১৭ সাল নাগাদ তিনি বিজেপিতে যোগদান করেন, ২০২১ সালের বিধানসভা ভোটে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে লড়াই করে জিতেও যান। তবে তারপরই আবার মুকুলবাবু ফিরে আসেন তৃণমূলে। তারপর অবশ্য খুব বেশিদিন আর রাজনীতিতে সক্রিয় থাকতে পারেননি। ধীরে ধীরে অসুস্থতা কাবু করে ফেলে তাঁকে।

শুভ্রাংশুকে সঙ্গে নিয়ে কাঁচরাপাড়ায় মুকুল রায়ের বাড়িতে অভিষেক, সঙ্গী সাংসদ পার্থ ভৌমিক। ছবি: ফেসবুক

মুকুল রায়ের গুরুতর অসুস্থতার মাঝে সবচেয়ে বেশি তাঁর ও পরিবারের পাশে যাঁরা ছিলেন, তার মধ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিউটাউনের যে হাসপাতালে মুকুলবাবু চিকিৎসাধীন ছিলেন, সেখানে একাধিকবার গিয়ে দেখে এসেছেন অভিষেক। তখন থেকেই মুকুলপুত্র শুভ্রাংশুকে ভরসা জুগিয়েছেন। বারবার শুভ্রাংশুকে তিনি আশ্বাস দিয়েছেন, যে কোনও প্রয়োজনে দল পাশে আছে। এবার মুকুল রায়ের প্রয়াণেও সেই কথা রাখলেন অভিষেক। পিতৃহারা শুভ্রাংশুর পাশে পাশেই থাকছেন সর্বক্ষণ। জানা গিয়েছে, কলকাতা থেকে কাঁচরাপাড়ার বাড়িতে মুকুল রায়ের মৃতদেহ নিয়ে যাত্রায় তো বটেই, শ্মশানযাত্রাতেও শুভ্রাংশুর সঙ্গে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.