স্টাফ রিপোর্টার: ভোটার তালিকা স্ক্রুটিনি নিয়ে তৃণমূলের দ্বিতীয় বৈঠক বসতে চলেছে শনিবার। থাকবেন স্ক্রুটিনি কমিটির অন্যতন সদস্য তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত ৬ মার্চ তৃণমূল ভবনে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির নেতৃত্বে স্কুটিনি কমিটির প্রথম বৈঠক হয়। জেলা সভাপতিরাও সেদিন উপস্থিত ছিলেন। সেই বৈঠকেই ঠিক হয় শনিবার দ্বিতীয় বৈঠকটি হবে ভারচুয়ালি। এদিনের বৈঠকে স্ক্রুটিনি কমিটির সদস্য ও জেলা সভাপতিরা ছাড়াও দলের রাজ্য কমিটির সদস্যবৃন্দ, সব সাংসদ, বিধায়ক, সব পুরনিগমের কাউন্সিলর, পুরসভাগুলির চেয়ারম্যান, এবং সব জেলা পরিষদের সভাধিপতিরাও উপস্থিত থাকবেন।
বিধানসভায় দাঁড়িয়ে প্রথমবার এই ‘ভূতুড়ে’ ভোটার ইস্যুতে সুর চড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর নেতাজি ইন্ডোরে তৃণমূলের মেগা সমাবেশ থেকে এই ইস্যুতেই গোটা দলকে ময়দানে নামিয়ে কার্যত ছাব্বিশের লড়াইয়ের প্রস্তুতি ঘোষণা করে দেন তৃণমূল নেত্রী। মহারাষ্ট্র, দিল্লির ভোটে যেভাবে জিতেছে বিজেপি, সেই সূত্রেই ‘ভূতুড়ে’ ভোটার ইস্যুটি সামনে আসে এবং এ বিষয়ে খবর নিতে দলকে সতর্ক করে দেন মমতা।
ভোটার তালিকা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখার জন্য স্ক্রুটিনি কমিটিও গড়ে দেন তিনি। তারপরই দিল্লি ও কলকাতায় নির্বাচন কমিশনের উপর চাপ তৈরির পাশাপাশি দলীয় স্তরেও এই নিয়ে তৎপরতা তুঙ্গে ওঠে তৃণমূলে। সেই সূত্রেই স্কুটিনি নিয়ে একগুচ্ছ নির্দেশ আগের বৈঠকেই জানিয়ে দিয়েছিলেন রাজ্য সভাপতি। তারপর শনিবারের বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে কী বলেন এবং আরও কী নির্দেশ দেন, সবার নজর সেদিকেই।
সর্বশেষ খবর
-
চিরনিদ্রায় ‘দামু’ খ্যাত পরিচালক রাজা সেন, শোকস্তব্ধ সিনেমহল
-
রাত ১২ অবধি ভাইয়ের সঙ্গে আড্ডা, সকালে উদ্ধার দেহ! আশিসের পরিণতিতে স্তম্ভিত আত্মীয়-পরিজনেরা
-
এবার জারদারির মুখে ‘অখণ্ড ভারত’, স্বাধীনতা দিবসে হিন্দুদের নিয়ে বড় বার্তা পাক প্রেসিডেন্টের
-
ফের টাকার পাহাড়-উদ্ধার ৮০০ গ্রাম সোনা! গ্রেপ্তার অনুব্রতের প্রাক্তন দেহরক্ষী সায়গল
-
ভারী খাবারে পেট ফেঁপে যায়? ‘ডায়জেস্টিভ টি’-তে মিলবে সমাধান, জানাচ্ছেন সোহা আলি খান