Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ২৩ আগস্ট ২০২৬
কলকাতায় দুর্ঘটনা

রাতের কলকাতায় বেপরোয়া শববাহী ম্যাটাডোর, নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা গার্ডওয়ালে

গ্রেপ্তার করা হয়েছে ম্যাটাডোরের চালককে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৭, ২০১৯, ১৫:১৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৭, ২০১৯, ১৫:১৯

options
link
রাতের কলকাতায় বেপরোয়া শববাহী ম্যাটাডোর, নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা গার্ডওয়ালে zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার রাতের কলকাতায় বেপরোয়া শববাহী ম্যাটাডোর। বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি উড়ালপুলের গার্ডওয়ালে ধাক্কা দেয় ম্যাটাডোরটি। ইতিমধ্যেই ম্যাটাডোরের চালককে গ্রেপ্তার করেছে চিৎপুর থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটিও। শুরু হয়েছে তদন্ত। 

[আরও পড়ুন:ফ্ল্যাটে বিস্ফোরণে দগ্ধ পুলিশকর্মীর স্ত্রী, কারণ নিয়ে বাড়ছে ধোঁয়াশা]

সূত্রের খবর, শুক্রবার রাত ১২ টা নাগাদ একটি ম্যাটাডোর বেপরোয়া গতিতে বাগবাজার থেকে বিটি রোডের দিকে যাচ্ছিল। ম্যাটাডোরটিতে একটি দেহ ছিল। সঙ্গে আরও প্রায় কুড়িজন ছিলেন ওই ম্যাটাডোরে। জানা গিয়েছে, চিৎপুর লকগেট উড়ালপুলের উপর ওঠার পরই নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডওয়ালে ধাক্কা দেয় গাড়িটি। এরপর গাড়ির যাত্রীরাই ১০০ ডায়ালে ফোন করেন। ফোন পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। জানানো হয় চিৎপুর থানায়। এরপর পুলিশ আধিকারিকরাই ওই ম্যাটাডোর থেকে দেহটি নামিয়ে অন্য গাড়িতে তুলে দেন।

Advertisement

এরপরই ম্যাটাডোরের চালককে গ্রেপ্তার করে চিৎপুর থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটিকেও। পুলিশ সূত্রে খবর, গাড়ির চালক মদ্যপ ছিলেন। প্রাথমিক তদন্তে অনুমান, সেই কারণেই এই দুর্ঘটনা। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ কী? তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রসঙ্গত, দুর্ঘটনা এড়াতে ইতিমধ্যেই বিভিন্ন রকম ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের তরফে। শহরে জোরদার করা হয়েছে ট্রাফিকের ব্যবস্থা। সেইসঙ্গে রাজ্যের সর্বত্র সেফ ড্রাইভ সেভ লাইভের প্রচার চলছে জোরকদমে। সিগন্যাল ভাঙা বা মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় মোটা অংকের জরিমানাও ধার্য করেছে প্রশাসন। কিন্তু তা সত্বেও বারবার একই ঘটনা ঘটে চলেছে শহর থেকে জেলায়। কতদিনে হুঁশ ফিরবে সাধারণের? উঠছে প্রশ্ন। 

[আরও পড়ুন: টলিউডেও কাস্টিং কাউচ! অভিনয়ের নামে কুপ্রস্তাব টেলি অভিনেত্রীকে]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.