অর্ণব আইচ: সপ্তাহের শুরুতেই ভয়াবহ দুর্ঘটনা ঘটল খাস কলকাতায় (Kolkata)। লরির ধাক্কায় ভাঙল বাস স্ট্যান্ডের ছাউনি। এই ঘটনায় মৃত্যু হয়েছে ২ জনের। আহত ২ জন ভরতি হাসপাতালে।
জানা গিয়েছে, সোমবার ভোরে আর্মহাস্ট স্ট্রিট এলাকায় একটি লরি প্রথমে ধাক্কা মারে ফুটপাথের বাগানে। এরপর পরপর ২ টো ল্যাম্প পোস্টে ধাক্কা দেয় গাড়িটি। সামনেই ছিল একটি চায়ের দোকান ও বাসস্ট্যান্ড। বেপরোয়া গতিতে লরিটিকে ছুটে আসতে দেখে লাফিয়ে চায়ের দোকান থেকে বেরিয়ে যান মালিক। এরপরই লরিটি ধাক্কা দেয় বাসস্ট্যান্ডের ২ টো পিলারে। ধাক্কার তীব্রতায় পিলার ভেঙে যাওয়ায় পড়ে যায় বাসস্ট্যান্ডের কংক্রিটের ছাউনি। চাপা পড়ে যান সেখানে থাকা ২ জন-সহ মোট ৪ জন। তাঁদের মধ্যে একজনের নাম রহিত জয়সওয়াল। তিনি পেশায় ফটোগ্রাফার। সারা রাত কাজ করার পর সকালে চা খেতে বেরিয়েছিলেন। অপরজন পেশায় লরিচালক, নাম সমতা।

[আরও পড়ুন: কোন পদ্ধতিতে সকাল-সন্ধে ট্রেন চালানো হবে? সোমবার বৈঠকে বসছে রেল-রাজ্য]
তড়িঘড়ি আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎসকরা রহিত-সহ ২ জনকে মৃত বলে ঘোষণা করে। বাকিদের চিকিৎসা চলছে। কী কারণে বেপরোয়া হয়ে উঠেছিল লরিটি? যান্ত্রিক কোনও সমস্যার কারণেই কী এই দুর্ঘটনা? তা জানার চেষ্টা করছে পুলিশ।
[আরও পড়ুন: রাশিয়ার স্পুটনিক ফাইভ ভ্যাকসিনের ট্রায়াল এবার কলকাতাতেই, বাছা হল এই হাসপাতালকে]
সর্বশেষ খবর
-
যুদ্ধ আবহে চরমে জ্বালানি-জ্বালা! ‘২০৪৭-এ বিকশিত ভারত গড়বই’, লালকেল্লায় ‘আত্মনির্ভরতা’র বার্তা মোদির
-
‘কর্মযোগ’ ও ‘স্বাধীনতা’-র ধারণা দিয়েছিলেন ঋষি অরবিন্দ
-
ইতিহাস গড়ে এই প্রথম লালকেল্লায় বন্দে মাতরম, জাতির উদ্দেশে ভাষণ শুরু প্রধানমন্ত্রীর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর