সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খাস কলকাতায় জোড়া দুর্ঘটনা। টালিগঞ্জ রেলব্রিজের কাছে পথের বলি স্কুটার চালক। এদিকে পাটুলিতে রাস্তা পেরনোর সময় জখম হলেন এক পথচারী।
জানা গিয়েছে, মঙ্গলবার রাত আড়াইটে নাগাদ কালীঘাট থেকে টালিগঞ্জের দিকে যাচ্ছিল একটি স্কুটার। বেপরোয়া গতিতে আসা স্কুটারটি ধাক্কা দেয় গার্ডরেলে। চালক ছিটকে পড়েন রাস্তায়। স্থানীয়রা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সূত্রের খবর, মৃতের নাম কৃষ্ণেন্দু দাস। এদিকে বুধবার সকালে পাটুলি এলাকায় রাস্তা পরনোর সময় বাইকের ধাক্কায় জখম পথচারী। বাইকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন মহিলা। তাঁর মাথা ও পায়ে চোট লাগে। অভিযুক্ত চালককে আটক করেছে পুলিশ।
[আরও পড়ুন: সেনাশাসন নয়, ‘দেশ গড়তে’ ইউনুসকেই চাইছে বাংলাদেশের আন্দোলনকারীরা]
প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিদিন একাধিক দুর্ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে রাজ্যের তরফে বারবার সকলকে সতর্ক করা হয়। জেলায় জেলায় সেফ ড্রাইভ, সেভ লাইভ কর্মসূচিও হয়। কিন্তু তা সত্ত্বেও বদলাচ্ছে না পরিস্থিতি। কখনও বেপরোয়া গতি, কখনই আবার চালকের সামান্য ভুলে বলি হতে হচ্ছে আমজনতাকে।
[আরও পড়ুন: চৈনিক চালেই হাসিনার পতন, বাংলাদেশে ‘অভ্যুত্থানে’র নেপথ্যে ISI!]
সর্বশেষ খবর
-
‘আমার শান্তি-আরাম সব নষ্ট করে দিয়েছে’, বিশ্বকাপের খ্যাতি থেকে এখন মুক্তি চাইছেন ভোজিনহা
-
সীমান্তে সংঘাতের মাত্রা কমতেই কাছাকাছি ভারত-চিন, জয়শংকরের মন্তব্যে দুশ্চিন্তা বাড়বে আমেরিকার!
-
মুখ্যমন্ত্রীর দাবিতেই সিলমোহর হাই কোর্টের! কোলাঘাটের ভাড়াবাড়িতে রাজনৈতিক উদ্দেশ্যে হানা দেয় মমতার পুলিশ
-
জীতু গোপনাঙ্গ স্পর্শ করতেই কেন চিৎকার-ভাঙচুর? লাফটারসেন বললেন, ‘ছেলেবেলায় বারবার যৌন হেনস্তা শিকার হয়েছি’
-
জাতীয় সুরক্ষা আইনে গ্রেপ্তারি খারিজ, সম্ভল হিংসায় সুপ্রিম কোর্টে জরিমানা উত্তরপ্রদেশের