স্টাফ রিপোর্টার: শহরে ফের বাসের রেষারেষির বলি হলেন এক মহিলা যাত্রী৷ বুধবার সকালে উল্টোডাঙা স্টেশনের কাছে বাসে ওঠার সময় পড়ে গিয়ে মৃত্যু হয় ট্যাংরার বাসিন্দা দীপিকা পোদ্দারের (৩৫)৷ বাসের পিছনের চাকা ওই মহিলার মাথার উপর দিয়ে চলে যায়৷ তাঁর মাথা থেঁতলে যায়৷
স্থানীয় বাসিন্দারা দীপিকাদেবীকে আর জি কর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়৷ ব্যাপক যানজট দেখা যায়৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, উল্টোডাঙা মোড় থেকে ২১৭ নম্বর রুটের একটি বাসে উঠতে গিয়েছিলেন ওই মহিলা৷ কিন্তু সেই সময় পিছন দিক থেকে ওই বাসটিকে ওভারটেক করতে যাচ্ছিল ২০১ নম্বর রুটের একটি বাস৷ সেই বাসটিকে দেখে আচমকাই ২১৭ রুটের বাসের চালক গতি বাড়িয়ে দেন৷ আর তাতেই পড়ে যান দীপিকাদেবী৷ স্থানীয় বাসিন্দারা ঘাতক বাসটিকে আটক করেছেন৷ চালককেও গ্রেফতার করা হয়েছে৷
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’