গোবিন্দ রায়: কোভিডকালে যাদবপুরের তারকা সাংসদ মিমি চক্রবর্তীকে ভুয়ো ভ্যাকসিন দিয়েছিলেন দেবাঞ্জন দেব। সেই অভিযোগে তোলপাড়ও কম হয়নি। এবার সেই দেবাঞ্জনই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ। প্রাণনাশের আশঙ্কায় নিরাপত্তার দাবি জানালেন আদালতে।
কেন্দ্রীয় নিরাপত্তা এবং মামলা সিবিআইকে হস্তান্তরের দাবি জানিয়ে বৃহস্পতিবার হাই কোর্টের দ্বারস্থ হন দেবাঞ্জন দেব। মামলা দায়ের করার অনুমতি দেন বিচারপতি জয় সেনগুপ্ত। মামলাকারীর আইনজীবীর দাবি, ভ্যাকসিন কাণ্ডে আরও অনেক প্রভাবশালী জড়িত। কলকাতা পুলিশ ওই ‘মাথা’দের আড়াল করার চেষ্টায় ব্যস্ত। তাই তাঁকে খুন করা হতে পারে বলেই আশঙ্কা দেবাঞ্জন দেবের। তাঁর নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিও জানিয়েছেন তিনি। এছাড়া এই ঘটনার তদন্তভার সিবিআইকে হস্তান্তরের আবেদনও জানিয়েছেন দেবাঞ্জন। আগামী ১৩ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা।
[আরও পড়ুন: ‘দুটি পাতা একটি কুঁড়ি’, মকাইবাড়িতে শ্রমিকদের সঙ্গে চা পাতা তুললেন মুখ্যমন্ত্রী]
উল্লেখ্য, গত ২০২১ সালের জুন মাসে ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের পর্দাফাঁস হয়। যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী কসবার ওই ক্যাম্প থেকে ভ্যাকসিন নেন। তবে তাঁর মোবাইল নম্বরে কোনও মেসেজ না আসায় দুশ্চিন্তায় পড়ে যান। গোটা বিষয়টি জানান কলকাতা পুরসভায়। আর তাতেই দেবাঞ্জন দেবের কীর্তি সকলের সামনে আসে। জানা যায় করোনার ভ্যাকসিন দেওয়ার নামে শতাধিক মানুষের সঙ্গে প্রতারণা করে সে। এই ঘটনায় গ্রেপ্তার হয় দেবাঞ্জন দেব। প্রায় আড়াই বছর পর কলকাতা হাই কোর্ট থেকে জামিন পান তিনি।
[আরও পড়ুন: প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানে তরুণীকে ধর্ষণের চেষ্টা BJP নেতার! বাঁচাতে গিয়ে জখম মা]
সর্বশেষ খবর
-
প্রথমবার নেহরু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন, হকিতে ভারত জয় পুরুলিয়া সৈনিক স্কুলের
-
হকার উচ্ছেদ ঘিরে কৃষ্ণনগর স্টেশনে ধুন্ধুমার! পুলিশের সঙ্গে বচসা, হাতাহাতি সিটু, এসইউসিআই কর্মীদের
-
‘ভারতীয়দেরও প্রাণ গিয়েছে’, জি-৭ বৈঠকে ট্রাম্পের সামনেই নাবিকদের মৃত্যু নিয়ে উষ্মা মোদির
-
সরকারি কাজেই আধারের অপব্যবহার? এবার কেন্দ্র ও UIDAI-কে নোটিস সুপ্রিম কোর্টের
-
ভাঙছে আরও একটি পুর বোর্ড! ইস্তফা দিলেন দমদম পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান