সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেট্রোর কাজের নতুন করে ফাটল দেখা গেল বউবাজারের ২৩টি বাড়ির ছাদ ও দেওয়ালে। ক্রমশ চওড়া হচ্ছে ফাটল। ইতিমধ্যেই ফাটলগুলি পর্যবেক্ষণ করেছেন কেএমআরসিএলের(KMRCL) আধিকারিকরা। আতঙ্ক বাড়ছে স্থানীয়দের মধ্যে।
গত বছরের অগাষ্ট মাসে ইস্ট-ওয়েস্ট মেট্রোর (East-West Metro) সুড়ঙ্গ খোঁড়ার সময়ই ভয়ংকর বিপর্যয় ঘটেছিল বউবাজার চত্বরে। একের পর এক ভেঙে পড়েছিল শতাব্দী প্রাচীন বাড়ি। সেই ঘটনার জেরে ঘরছাড়া হতে হয়েছিল একাধিক পরিবারকে। দীর্ঘদিনের ভিটে ছেড়ে তাঁদের আশ্রয় নিতে হয়েছিল হোটেল। সেই পরিস্থিতি সামাল দিয়ে ইতিমধ্যেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর আংশিক রুটের সূচনা করা হয়েছে। সমস্ত রকম সাবধানতা অবলম্বন করে নতুন করে শুরু হয়েছে মেট্রোর কাজ। পূর্বের ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার আগে ভাগেই ফাঁকা করে দেওয়া হয়েছে এলাকা। এলাকার বাসিন্দাদের এমব্যাসি, গ্রিন ইনের মতো একাধিক হোটেলে রাখা হয়েছে।
[আরও পড়ুন: পুরভোটে প্রার্থী হতে দেড় হাজার বায়োডেটা জমা, তালিকা চূড়ান্ত করতে হিমশিম বিজেপি]
তবে নতুন করে কাজ শুরুর পরই ফাটল দেখা গিয়েছিল চৈতন্য সেন লেনে। দুর্ঘটনা এড়াতে সেই সময় বাড়ি ছাড়ার নির্দেশ দেওয়া হলে ভিটে ছাড়তে রাজি হননি ওই এলাকার অধিকাংশ বাসিন্দাই। এই পরিস্থিতিতেই চলছিল কাজ। জানা গিয়েছে, টানেল বোরিং মেশিন দিয়ে গৌর দে লেন এলাকার নিচে কাজ শুরু হতেই নতুন করে ফাটল দেখা দেয় ২৩টা বাড়িতে।

ইতিমধ্যেই ফাটলগুলি চিহ্নিত করেছেন কেএমআরসিএলের আধিকারিকরা। ফাটলগুলি কী হারে বাড়ছে সেদিকেও নজর রাখা হচ্ছে। তবে নতুন ফাটলে আতঙ্ক বাড়ছে গৌর দে লেনে বাসিন্দারা। পূর্বের ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কা করছেন অনেকেই। যদিও বড়সড় দুর্ঘটনার সম্ভাবনা নেই বলেই দাবি কেএমআরসিএল আধিকারিকদের। কাজ শেষ হলে কতদিনেই বা মেরামত করা হবে ফাটল ধরা বাড়ি, সেই প্রশ্নও তুলছেন অনেকেই।
[আরও পড়ুন: ‘রোদ্দুর রায়কে গ্রেপ্তার করুন’, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ব্যানার হাতে শিক্ষকরা]
সর্বশেষ খবর
-
হাসিনায় সম্পর্কে কাঁটা, সেই বাংলাদেশের দাবিতে ১৯টি অত্যাধুনিক রেল কোচ পাঠাল ভারত!
-
পায়ে ব্যথা, অথচ সমস্যা লুকিয়ে কোমরে! সায়াটিকার লক্ষণ চিনবেন কীভাবে
-
রস্টারের চাপে ঘুম হয় না! গাঁজার সঙ্গে ঘুমের ওষুধ খেয়ে বিমান চালাতে ওঠেন এয়ার ইন্ডিয়া পাইলট
-
এশিয়াডের আগে সাসপেন্ড টেবিল টেনিস ফেডারেশন, অন্ধকারে খেলোয়াড়দের ভবিষ্যৎ
-
৪৭৫ কিমি পেরিয়ে ‘গেমতুতো’ বন্ধুদের দেখতে এসে বিপদ! গঙ্গারামপুরে লজে পাকড়াও ৩ নাবালক