ক্ষীরোদ ভট্টাচার্য: বুধবার রাতে ফের উত্তাল হল আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল। ‘থ্রেট কালচারে’ অন্যতম অভিযুক্তদের ঘিরে উঠল চোর-চোর স্লোগান। মারধর, পোশাক ছিড়ে দেওয়ার অভিযোগ উঠেছে হাসপাতালের আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে। যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন তাঁরা।
আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে থ্রেট কালচার-সহ প্রায় ৩৬০টি অভিযোগ রয়েছে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ৫৯ জনের বিরুদ্ধে। অভিযোগগুলির মধ্যে রয়েছে মহিলাদের শ্লীলতাহানি, ব্যাগ থেকে টাকা পয়সা চুরি, অধ্যাপকদের হুমকির মতো অপরাধ। অভিযোগের পাহাড় খতিয়ে দেখতে তদন্ত কমিটি গড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিন ১২ জনকে ডেকেছিল তদন্ত কমিটি। তাদের মধ্যে ছিলেন ঠ্আশিস পাণ্ডে, সৌরভ পালরা। তাঁদের লিখিতভাবে নিজেদের বয়ান জানাতে বলা হয়। সেই বয়ান জমা দিতে ঢোকার সময়ই চোর স্লোগান ওঠে।
অভিযোগ, অভিযুক্তদের ঘিরে স্লোগান দেওয়ার পাশাপাশি মারধর করা হয়।জামাও ছিড়ে দেওয়া হয়। পরিস্থিতির অবনতি হতেই আসরে নামে সিআইএসএফ। আশিস-সৌরভদের গাড়িতে তুলে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। যদিও আন্দোলনকারীদের দাবি, তাঁরা মারধর করেনি। বরং অভিযুক্তরাই নিজেদের জামা ছিঁড়ে নাটক করছে। সবমিলিয়ে এদিন রাতে ফের উত্তাল হল আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল।
সর্বশেষ খবর
-
প্রধান বিচারপতির ককরোচ শব্দের অপব্যবহার! কেন্দ্র, সিবিআইকে নোটিস শীর্ষ আদালতের
-
পরপর ট্রান্সফরমার বিকল! লিফট বন্ধ-জলের আকাল, বিদ্যুৎ বিভ্রাটে জেরবার দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকা
-
লক্ষ্য সম্পর্ক দৃঢ় করা, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পাঁচ রাজ্যের প্রতিনিধিদের আমন্ত্রণের সিদ্ধান্ত
-
পানমশলা আর বিক্রি করা যাবে না প্লাস্টিকের প্যাকেটে, নয়া ব্যবহারবিধি কেন্দ্রের
-
রাজ্যে শিল্প আনতে বন্ধ হোক লাল ফিতের ফাঁস, তোলাবাজি! বণিকমহলের মতামত শুনলেন মন্ত্রীরা