নির্বাচনী ইস্তেহার থেকে বাস্তবায়ন। মাঝের সময়টা প্রায় দু’মাস। সরকার গঠনের পরেই বড় ঘোষণাগুলির মধ্যে একটি ছিল এরাজ্যে সরকারি বাসে মহিলাদের ফ্রি পরিষেবা। কথা মতোই, পয়লা জুন অর্থাৎ আজ থেকে গোটা রাজ্যে সরকারি বাসে মহিলারা নিখরচে যাতায়াত করার সুযোগ পেতে শুরু করেছেন। তবে নির্দেশিকা মতো কাজ হচ্ছে তো আদৌ? কোনও মহিলাকে আবার বাসে উঠে টিকিট কাটতে হচ্ছে না তো? নিজেই সরকারি বাসে উঠে যাচাই করলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। গড়িয়াহাট থেকে রুবি পর্যন্ত বাসে চেপেই গেলেন। কাটলেন টিকিটও।
এই বিষয়ে আরও খবর
সোমবার দুপুরের দিকে গড়িয়াহাট থেকে রুবিগামী বাসে প্যাসেঞ্জার তোলার জন্য গেটে দাঁড়িয়ে হাঁকছিলেন কনডাক্টর। গড়িয়াহাট মোড় থেকে আচমকা মন্ত্রী উঠে পড়বেন তা কে জানত। সঙ্গে হুড়মুড়িয়ে উঠলেন সাংবাদিকরাও। প্রথমে খানিকটা থতমত হয়ে তাকিয়ে থাকলেও পরে মুহুর্তেই বিষয়টা স্পষ্ট হয় তাঁর কাছে। নতুন সরকারের কথা মতো সরকারি বাসে মহিলারা ফ্রি পরিষেবা পাচ্ছেন কি না, তা নিজেই খোঁজে নেন মন্ত্রী।
বাসে উঠে এক মহিলার পাশের সিটে বসেই অগ্নিমিত্রা জিজ্ঞাসা করেন ‘টিকিট কাটতে হচ্ছে না তো?’ কনডাক্টরের কাছ থেকে নিজেও কেটে নেন ‘জিরো ভ্যালু টিকিট’। গোটা রাস্তা তিনি বাসে চেপেই সফর করেন। অগ্নিমিত্রা (Agnimitra Paul) জানান, ‘সরকার নির্দেশিকা দিয়ে খালাস হয়ে গেলে তো হবে না। আসলে কাজটা হচ্ছে কি না, তাও তো দেখার দায়িত্ব আমাদেরই। আজ যে বাংলার মহিলারা উপকৃত হচ্ছেন, এটা সরকারের সার্থকতা। এমন অনেক মানুষ আছেন যাঁদের কাছে ৫০-১০০টাকা অনেকটা। তাঁরা সরকারি উদ্যোগে সুবিধা পাচ্ছেন।’ মন্ত্রীর সামনেই সরকারি উদ্যোগকে সাধুবাদ জানান বাসের মহিলা যাত্রীরা।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস! এবার বিক্ষোভে উত্তাল পুণে, কী বলছে বিরোধীরা?
-
বয়স ভাঁড়ানোয় ভারতীয় দল থেকে ‘ঘাড়ধাক্কা’ বিসিসিআইয়ের, সেই ক্রিকেটারকেই পুরস্কার সিএবি’র!
-
দুর্গাপুরে জামতাড়া ‘গ্যাং’য়ের অফিস! হোটেলে বসেই দেশজুড়ে প্রতারণা? পর্দাফাঁস বড়সড় কেলেঙ্কারির
-
‘সঠিক সময়ে সব হবে’, তারেকের মন্ত্রীর সঙ্গে দেখা করে বললেন মোদির ‘দূত’ দীনেশ, দিল্লি আসবেন খালেদাপুত্র?
-
জারদৌসি-মারোড়ির ছোঁয়া জেনেলিয়ার নতুন পোশাকে, ষষ্ঠীতে এমন লুকে সেজে উঠতে চান?



