অর্ণব আইচ: নিয়োগ দুর্নীতি তদন্তে ফের আদালতে ভর্ৎসিত সিবিআই। শুনানির দিন আদালতে গরহাজির তদন্তকারী অফিসার। জমা পড়েনি প্রয়োজনীয় নথিও। এ ধরনের আচরণ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছ থেকে কাম্য নয়, পর্যবেক্ষণ আলিপুর বিশেষ আদালতের বিচারকের।
গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার পার্থ চট্টোপাধ্যায়কে আলিপুরের বিশেষ আদালতে তোলা হয়। সেখানে হাজির ছিলেন এস পি সিনহার আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত। তিনি তাঁর মক্কেলের জামিনের আবেদন করেন। পালটা সময় চায় সিবিআই। তাঁর অভিযোগ,তদন্ত এখনও বাকি রয়েছে। তবুও সিবিআই চূড়ান্ত চার্জশিট জমা করেছে। ফরেন্সিকের রিপোর্ট এখনও আসেনি। কীভাবে তদন্ত শেষ হল বলা যায়? এ প্রসঙ্গে তিনি উচ্চ আদালতের নির্দেশের প্রসঙ্গ টেনে আনেন। বলেন, উচ্চ আদালত দুমাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেন । এর পরেও কীভাবে তদন্ত চলতে পারে?
[আরও পড়ুন: সিমকার্ড, ইন্টারনেট ছাড়াই ফোনে চলবে ভিডিও! প্রয়ুক্তিতে ‘বিপ্লব’ আনবে কেন্দ্র]
উত্তরে সিবিআইয়ের আইনজীবী বলেন, “আমরা যা তথ্য সংগ্রহ করেছি সব কেস ডায়েরিতে রয়েছে।” সিবিআই আইনজীবীকে থামিয়ে বিচারক জানতে, তদন্তকারী আধিকারিক কোথায়? আইও-কে না দেখে হতবাক হয়ে যান বিচারক। বলেন,”আদালতে আইও থাকা উচিত ছিল।” এর পর বিচারক জানান, “আদালতের নির্দেশ পালন করা হয়নি।” তাঁর মতে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এমন ভূমিকা কাম্য নয়। তারা নথি জমা না করায় অভিযুক্তদের আইনজীবীরাও সওয়াল করতে পারছেন না। পরবর্তী শুনানির আগে সমস্ত নথি জমা করার নির্দেশ দিয়েছে আদালত।
[আরও পড়ুন: দুয়ারে সরকারেও ‘বঞ্চিত’, সরকারি পরিষেবা দিতে নয়া কর্মসূচি ঘোষণা মুখ্যমন্ত্রীর]
সর্বশেষ খবর
-
দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা ‘গতিদানব’ গাড়ির! ঘটনাস্থলেই মৃত্যু ৮ ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার
-
‘ভিলেন’ নরম মাটি, ফরাক্কার ধসে এখনও ব্যাহত রেল যোগাযোগ
-
খাস কলকাতায় সুইমিং পুলে ডুবে মৃত্যু কিশোরের, কারণ ঘিরে ধোঁয়াশা, তদন্তে পুলিশ
-
বাধা দিয়েছিল তৃণমূল! সেই বাগেশ্বর বাবাকে ব্রিগেডে ধর্মসভা করার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
ধ্বংসস্তূপ থেকেই জীবনের পথে নেপাল! উদ্ধার আরও ৩ ভারতীয়, সুখবর জানাল বিদেশমন্ত্রক