Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ শ্রাবণ ১৪৩৩
  • শুক্রবার
  • ১৪ আগস্ট ২০২৬
চিড়িয়াখানা

পশুপ্রেমীদের জন্য নয়া সিদ্ধান্ত রাজ্যের, এবার ফেসবুক লাইভেই দেখা মিলবে চিড়িয়াখানার প্রাণীদের

আজই পরিষেবার উদ্বোধন করেন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৬, ২০২০, ১৮:২২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৬, ২০২০, ১৮:২২

options
link
পশুপ্রেমীদের জন্য নয়া সিদ্ধান্ত রাজ্যের, এবার ফেসবুক লাইভেই দেখা মিলবে চিড়িয়াখানার প্রাণীদের zoom
Advertisement

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: করোনা (Corona Virus) সংক্রমণের কারণে মার্চ থেকে বন্ধ চিড়িয়াখানা (Zoo)। কতদিনে পরিস্থিতি স্বাভাবিক হবে, সাধারণের জন্য চিড়িয়াখানার দ্বার খুলবে তা নিয়ে সংশয় রয়েছে। সেই কারণে এবার ফেসবুক লাইভে আলিপুর (Alipore Zoological garden) ও দার্জিলিংয়ের চিড়িয়াখানার প্রাণীদের দেখানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। আজ, রবিবারই এই পরিষেবার উদ্বোধন করা হল।

Tiger-2

Advertisement

করোনা আতঙ্কে ত্রস্ত গোটা বিশ্ব। মার্চ থেকে প্রায় আড়াই মাসেরও বেশি সময় গৃহবন্দি ছিলেন প্রত্যেকে। পরে ধীরে ধীরে আনলক পর্যায়ে জনজীবন কিছুটা স্বাভাবিক হলেও এখনও বন্ধ স্কুল-কলেজ। এছাড়াও অধিকাংশ দর্শনীয় স্থানও এখনও বন্ধ। কারণ, জমায়েত হলেই থাকছে সংক্রমণের ভয়। সেই কারণেই দীর্ঘদিন ধরেই বন্ধ চিড়িয়াখানাও। কিন্তু খুদেদের মন তো আর মানছে না। দীর্ঘদিন স্কুল নেই, বন্ধুদের সঙ্গে দেখা করার সুযোগও নেই। সেই সঙ্গে যদি চিড়িয়াখানাও বন্ধ থাকে তাহলে মন ভাল থাকবে কী করে? একই অবস্থা পশুপ্রেমীদেরও। সেই কথা ভেবেই ফেসবুক লাইভে চিড়িয়াখানার প্রাণীদের দেখানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

giraffe

রবিবার আলিপুর ও দার্জিলিং চিড়িয়াখানায় একযোগে এই পরিষেবার উদ্বোধন করলেন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajiv Banerjee)।

[আরও পড়ুন: পুজোর বাজেট ছেঁটে করোনা রোগীদের জন্য অক্সিজেন সিলিন্ডার কিনল এই ক্লাব]

bird

জানা গিয়েছে, আপাতত প্রতিদিন ২ বার এক ঘণ্টা করে ফেসবুক লাইভ করা হবে চিড়িয়াখানা থেকে। এ প্রসঙ্গে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, “দীর্ঘদিন বাড়িতে থেকে মন ভাল নেই কারও। মূলত সেই কারণেই রাজ্য সরকারের এই সিদ্ধান্ত। সকাল ৯ টা থেকে ১০ টা এবং বিকেল ৩ টে থেকে ৪ টা পর্যন্ত চিড়িয়াখানার ফেসবুক পেজে দেখা যাবে প্রাণীদের।” পরবর্তীতে সময় পরিবর্তন হতে পারে। এবার ঘরে বসেই চিড়িয়াখানার বাঘ, সিংহ দেখতে পাওয়ার কথা জেনেই খুশি কচি কাঁচারা।

[আরও পড়ুন: স্বাধীনতা দিবসে ইতিহাস, রূপান্তরকামীদের জন্য কলকাতার বাসে সংরক্ষিত আসন]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.