Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩২ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৮ আগস্ট ২০২৬
Nawsad Siddique

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস-ধর্ষণের অভিযোগ, মামলায় আগাম জামিনের জন্য হাই কোর্টে নওশাদ

সোমবার মামলার শুনানির সম্ভাবনা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৭, ২০২৩, ১৪:৫৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৭, ২০২৩, ১৪:৫৪

options
link
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস-ধর্ষণের অভিযোগ, মামলায় আগাম জামিনের জন্য হাই কোর্টে নওশাদ zoom
Advertisement

গোবিন্দ রায়: পঞ্চায়েত ভোটের ঠিক আগেই নতুন করে বিপাকে পড়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি (Nawsad Siddique)। তাঁর বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস-সহ একাধিক অভিযোগ তুলেছেন ডোমকলের এক মহিলা। ধর্ষণ, জোর করে আটকে রাখার অভিযোগ ওই মহিলার। এই মামলায় এবার আগাম জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টের (Calcutta HC) দ্বারস্থ হলেন নওশাদ। সোমবার বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা।

ডোমকলের (Domkal) ওই মহিলার অভিযোগের ভিত্তিতে নওশাদের বিরুদ্ধে ৩৭৬, ৫০৬, ৩৪২, ৪১৭, ৩৪ ধারায় মামলা দায়ের হয়। কলকাতা পুলিশ তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার ব্যাঙ্কশাল আদালতে গোপন জবানবন্দি নেওয়া হয় মহিলার। বৃহস্পতবার দুপুরে ২২ নং মেট্রোলিটান ম্যাজস্ট্রেটের এজলাসে তিনি গোপন জবানবন্দি দেন। ওইদিন তাঁর মেডিক্যাল পরীক্ষাও হয়। তবে তিনি এ বিষয়ে সাংবাদিকদের সামনে মুখ খুলতে চাননি। জানান, তদন্তাধীন বিষয়, কোনও মন্তব্য করবেন না। ওয়াকিবহাল মহলের মতে, তাঁর গোপন জবানবন্দির জেরে আরও বিপাকে পড়তে পারেন আইএসএফ বিধায়ক (ISF MLA)। 

Advertisement

[আরও পড়ুন: প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য দেশদ্রোহিতা নয়, মত কর্ণাটক হাই কোর্টের]

সেই কারণেই সম্ভবত আগাম জামিন চেয়ে তিনি হাই কোর্টের দ্বারস্থ হন। এছাড়া শনিবার পঞ্চায়েত ভোট, মঙ্গলবার ফলপ্রকাশ। এর মধ্যে নওশাদ রাজনৈতিক কাজে ব্যস্ত থাকবেন। সেসময় আইনি জটিলতা এড়াতে চান তিনি। সোমবার আদালতে তিনি রক্ষাকবচ পান কি না, সেটাই এখন দেখার।  

[আরও পড়ুন: বিশ্বকাপের পরেই ইডেনের দর্শকাসন হবে এক লক্ষ, জানালেন সৌরভ]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.